উদ্দীপকে উল্লিখিত চাহিদাসমূহ পূরণে ব্যর্থ হলে কোন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়ার কারণে পুষ্টিহীনতা, নিরক্ষরতা, অসামাজিক কর্মকাণ্ডের মতো সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। যেকোনো দেশে আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টির প্রধান কারণ হলো মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা। বাংলাদেশে এ চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো পুষ্টিহীনতা। বিশ্বব্যাংকের জরিপে উল্লেখ আছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ শতাংশ অপুষ্টিতে ভুগছে। সেইসাথে প্রতিবছর ৩০ হাজার শিশু ভিটামিন এ-এর অভাবে অন্ধ হচ্ছে। এছাড়া শিক্ষার মতো মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে নিরক্ষরতা সমস্যা দেখা দেয়। একইসাথে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য, অপরাধপ্রবণতা, কুসংস্কার ইত্যাদি সমস্যার মূল কারণও নিরক্ষরতা। অন্যদিকে বাংলাদেশে বাসস্থানের মতো মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ায় বস্তি এবং গৃহ সমস্যা প্রকট আকার ধারণ করছে। সাধারণত শহরাঞ্চলের বস্তিগুলো মাদক চোরাচালানসহ নানা ধরনের অসামাজিক কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা সমাজে ব্যাপকমাত্রায় অপরাধপ্রবণতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায়, মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ায় বাংলাদেশে নানা ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চাহিদাসমূহ পূরণে ব্যর্থ হলে কোন ধরনের সামাজিক সমস…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর