রাফিদের মা-বাবা কোন চাহিদার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রাফিদের মা বাবা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন। মানুষের অস্তিত্ব ও সামাজিকতা রক্ষার জন্য অপরিহার্য ও অত্যাবশকীয় ন্যূনতম চাহিদার সমষ্টিই হল মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদার মানবিক বা সামাজিক চাহিদা হল চিত্তবিনোদন। সুস্থতা, সজীবতা ও কর্মক্ষমতা জাগ্রত করা, ক্লান্তি ও হতাশা দূরীকরণ, সামাজিকীকরণ, সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার জন্য চিত্তবিনোদন অপরিহার্য। চিত্তবিনোদন সময়কে অর্থবহ ও জীবন্ত করে তোলে। চিত্তবিনোদনের অভাবে একঘেয়েমী, একাকিত্ব এবং মানসিক বিকাশ ব্যাহত হয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও অলসতা সৃষ্টি হয়। মাদকাসক্তি, যৌন হয়রানি, নির্যাতনসহ অসামাজিক ও অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পায়।উদ্দীপকের রাফিদের মা-বাবা পড়াশোনা ছাড়া তার বন্ধু বান্ধবের সাথে আড্ড দেওয়া, খেলাধুলা, গান বাজনা করতে দেয়না। তাদের বাসায় টিভি, রেডিও সম্পূর্ণ নিষেধ। তার মা-বাবা তাকে চিত্তবিনোদনের চাহিদা থেকে বঞ্চিত করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
রাফিদের মা-বাবা কোন চাহিদার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন? আলোচনা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর