উদ্দীপকে মৌল মানবিক চাহিদার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মৌল মানবিক চাহিদা পূরণের অপ্রতুল দিকটি ফুটে উঠেছে। সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য মানুষের যে সকল চাহিদা পূরণ আবশ্যক সেগুলোকেই মৌল মানবিক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায়, মৌল মানবিক চাহিদা হলো মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার প্রয়োজনীয় চাহিদাসমূহ। যেমন— খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। মৌল মানবিক চাহিদাগুলো মানুষের জৈবিক ও সামাজিক চাহিদার সমন্বিত রূপ। উদ্দীপকে রফিক মিয়ার মৌল মানবিক চাহিদার অপূরিত দিকটি ফুটে উঠেছে। তিনি দুই ছেলেমেয়ে স্ত্রী নিয়ে ফুটপাতে থাকেন। চারজনের খাবার জোটাতে পারেন না এবং অসুস্থতা ও শিক্ষার ব্যয় বহন করা তার দ্বারা সম্ভব হয় না। এখানে দেখা যায়, তার পরিবারে বাসস্থান, খাদ্য, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে রফিক মিয়ার পরিবারে মৌলিক মানবিক চাহিদা পূরণের অপ্রতুল অবস্থা বিরাজমান।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মৌল মানবিক চাহিদার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর