উদ্দীপকে বশির মিয়ার পরিবারের মৌল মানবিক চাহিদা পূরণের চিত্র ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বশির মিয়ার খাদ্য স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না। মানুষের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ করা জরুরি সেগুলোই মৌল মানবিক চাহিদা । খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্তবিনোদন ইত্যাদি হলো মৌল মানবিক চাহিদা। খাদ্য হলো সবচেয়ে প্রয়োজনীয় মৌলিক চাহিদা। মূলত মানুষের বেঁচে থাকা এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খাদ্যের গুরুত্ব । অপরিসীম। বস্ত্র হলো মানুষের দ্বিতীয় গুরত্বপূর্ণ চাহিদা। এটি সভ্যতার প্রতীক। বস্ত্র ছাড়া মানুষ কোনো সভ্য সমাজে বাস করতে পারে না। অন্যদিকে সুন্দর জীবনযাপনের জন্য শিক্ষা অপরিহার্য। এটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি ব্যক্তিত্ব গঠন, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞান দান করে। স্বাস্থ্যও মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা। মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের প্রধান সহায়ক হচ্ছে স্বাস্থ্য। উদ্দীপকে বলা হয়েছে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশেরও পড়েছে। এর ফলে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ দিনমজুর বশিরের মতো স্বল্প আয়ের পরিবারগুলো খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, শিক্ষায় বাধাপ্রাপ্ত হয়ে দিনাতিপাত করছে। যদিও সরকার বিভিন্ন সহায়তার মাধ্যমে পরিস্থিতি উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছে। এতে বোঝা যায়, বশিরের পরিবারে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বশির মিয়ার পরিবারের মৌল মানবিক চাহিদা পূরণের চিত্র ব্যাখ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর