উদ্দীপকের ফারদান আলীর খুশি হওয়ার সাথে কোন মৌলিক মানবিক চাহিদা পূরণের বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: উদ্দীপকের ফারদান আলীর খুশি হওয়ার সাথে মৌলিক মানবিক চাহিদা বাসস্থানের চাহিদা পূরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানুষ যে স্থানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে সে স্থানকে বাসস্থান বলে। বাসস্থান বা নিরাপদ আশ্রয় হলো মানুষের আদি ও সহজাত মৌলিক প্রয়োজন। সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে বাসস্থানের অবদান অনেক বেশি। শান্তিতে ঘুমানোর জন্য, ঝড়-বৃষ্টি, শীততাপ থেকে রক্ষার জন্য, বন্য জীবজন্তু ও চোর-ডাকাতের আক্রমণ থেকে রক্ষার জন্য, সুস্থ পরিবার গঠন ও পরিচালনায় নিরাপদ ও মানসম্মত বাসস্থানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, ফারদান আলী ভূমিহীন, নিঃস্ব, অসহায় এক দিনমজুর। দারিদ্র্যের কারণে সে অন্যের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প-২ এর আওতায় ফারদান আলী জমিসহ স্থায়িভাবে বসবাসের ঘর উপহার পান, যা পাঠ্যবইয়ের মৌলিক মানবিক চাহিদা বাসস্থানের চাহিদা পূরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফারদান আলীর খুশি হওয়ার সাথে কোন মৌলিক মানবিক চাহিদা পূরণ…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর