উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা হচ্ছে বাসস্থান। বাসস্থানের চাহিদা পূরণকল্পে সরকার কর্তৃক গৃহীত আশ্রায়ণ প্রকল্প-২ ২,৩৫,৭১২টি পরিবারের জমিসহ বাসস্থানের চাহিদা পূরণ করেছে। সেজন্য এটি অত্যন্ত ইতিবাচক এবং জনবান্ধব পদক্ষেপ বলে মনে করি। মানুষ যে স্থানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে সে স্থানকে বাসস্থান বলে। বাসস্থান বা নিরাপদ আশ্রয় হলো মানুষের আদি ও সহজাত মৌলিক প্রয়োজন। সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার জন্য বাসস্থানের অবদান অনেক বেশি। শান্তিতে ঘুমানোর জন্য বাসস্থানের কোনো বিকল্প নেই। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, ঝড়-বৃষ্টি, রোদের তাপ ও শীতের প্রকোপ থেকে সুরক্ষার জন্য বাসস্থানের ওপরই আমরা নির্ভরশীল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের অসংখ্য পরিবারের বসবাসের জায়গা ছিল না। মৌল মানবিক এই চাহিদা থেকে বঞ্চিত থেকে তারা অন্যের জমিতে জরাজীর্ণভাবে অথবা খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করত। বাসস্থান ছাড়া বসবাসের কারণে তাদের সর্বাঙ্গীণ ও সুষম বিকাশ ব্যাহত হতো। অবশেষে সরকার কর্তৃক গৃহীত এই পদক্ষেপের ফলে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় ২,৩৫,৭১২টি পরিবার বসবাসের জায়গা পেয়েছে। সরকার এই মহৎ উদ্যোগ তাদের জীবনযাপনের মান অনেক বৃদ্ধি করবে। তারা নিরাপত্তার সহিত এবং সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। সমাজের সুবিধাবঞ্চিত এই মানুষগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার জন্য এটি হবে এক অনন্য মাইলফলক। সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, সুবিধাবঞ্চিত গৃহহীন মানুষের বাসস্থানের চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক, জনবান্ধব এবং প্রশংসনীয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ …
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর