মৌল মানবিক চাহিদা হিসেবে উদ্দীপকে উল্লিখিত চাহিদার গুরুত্ব আলোচনা কর।
উত্তর: মৌল মানবিক চাহিদা হিসেবে উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা তথা শিক্ষা ও চিকিৎসার গুরুত্ব অনস্বীকার্য। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার এ মৌল মানবিক চাহিদা পূরণ আবশ্যক। মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সামাজিক চাহিদা বা মানবিক চাহিদা ও মৌলিক চাহিদা পূরণ করতে হয়। এর ব্যত্যয় ঘটলে নানাবিধ সমস্যার উদ্ভব হয়। পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। স্বাস্থ্যহীন মানুষ অন্যের ও জাতির জন্য বোঝা হয়ে পড়ে। আবার শিক্ষার ঘাটতি থাকলে নিজের স্বাস্থ্য বজায় রাখা যায় না। জীবনের বিকাশ এবং মানবীয় বিকাশের ক্ষেত্রেও চাহিদার বিকল্প নেই। সমাজ গঠন ও বিস্তৃতির ক্ষেত্রে শিক্ষা ও অন্যান্য চাহিদার প্রধান ভূমিকা রয়েছে। জাতির শিক্ষা ও সংস্কৃতি অনুযায়ী সমাজ পরিশীলিত হয়। ব্যক্তিত্ব ও মর্যাদা ধরে রাখতে মৌল মানবিক চাহিদা পূরণ আবশ্যক। সমাজকে স্থায়িত্ব দিতে চাহিদাগুলো বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের গুরুত্ব প্রধান। এছাড়াও সামাজিক সমস্যার সমাধান সামাজিক উৎকর্ষসাধন ও আলোকিত জীবন গড়তে শিল্প ও চিকিৎসার ভূমিকা অতুলনীয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মৌল মানবিক চাহিদা হিসেবে উদ্দীপকে উল্লিখিত চাহিদার গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর