উদ্দীপকে সোহানের এলাকায় দরিদ্র মানুষের মতো বাংলাদেশ কেন মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সোহানের এলাকায় দরিদ্র মানুষের মতো বাংলাদেশের মানুষ বাসস্থান' নামক মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না। বাসস্থান মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা। সমাজ ও সভ্যতাকে স্থিতিশীল রূপ দেওয়ার পেছনে বাসস্থানের অবদান সবচেয়ে বেশি। পরিবার কাঠামো গড়ে ওঠার পটভূমি হলো বাসস্থান। এটি সমাজের ভিত্তি। সেই সাথে এটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করার একটি মাধ্যম। বাসস্থানের কারণেই মানুষের পারস্পরিক সহানুভূতি, একাত্মতা, গোষ্ঠীবদ্ধ জীবনযাপন ব্যবস্থা গড়ে উঠেছে। মানুষ কর্মক্ষেত্র থেকে নিরাপদ আশ্রয়ের জন্য নিজ আবাসস্থলে ফিরে আসে। তাই সুষ্ঠু জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, আপদকালীন সহায়তা, গোপনীয়তা রক্ষার জন্য মানুষ বাসস্থান গড়ে তোলে। উদ্দীপকে দেখা যায়, সোহান বাড়ি ফিরে দেখে তার এলাকার খাস জমিতে গৃহহীন ও ভূমিহীনদের জন্য সরকার আশ্রয়ণ প্রকল্পের অধীনে সুন্দর আধা- পাকা ঘর তৈরি করছে। এ থেকে বোঝা যায়, তার এলাকায় মানুষের বাসস্থানের সমস্যা ছিল। উদ্দীপকের মতো বাংলাদেশেও অনেক মানুষ উক্ত চাহিদা পূরণ করতে পারছে না। তাই সরকার খাসজমিতে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। তাই বলা যায়, উদ্দীপকের মতো বাংলাদেশেও বাসস্থান নামক মৌল মানবিক চাহিদার অপূরিত সমস্যা লক্ষ করা যায়। সুতরাং বাংলাদেশ বাসস্থানের অভাবে তাদের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোহানের এলাকায় দরিদ্র মানুষের মতো বাংলাদেশ কেন মৌল মানবিক…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর