উদ্দীপকে কোন মৌলিক মানবিক চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মানুষের অন্যতম মৌল মানবিক চাহিদা বস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানবজীবনের গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা হলো বস্ত্র। এটি সভ্যতার প্রতীক । এটি আদিম অবস্থা থেকে মানুষকে বর্তমান সময়ের সভ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছে। বস্ত্র ছাড়া কোনো মানুষ সভ্য সমাজে বসবাস করতে পারে না। বস্ত্র ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বস্ত্র একদিকে যেমন ব্যক্তিকে লজ্জা নিবারণের মাধ্যমে সমাজে বাঁচতে সাহায্য করে, অন্যদিকে নানা ধরনের রোগ থেকেও রক্ষা করে। সামগ্রিকভাবে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বস্ত্রের চাহিদা অপরিসীম। উদ্দীপকে সভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রকে নির্দেশ করা হয়েছে। কেননা, অন্য প্রাণী থেকে মানুষের শ্রেষ্ঠত্বের মর্যাদা যুগ যুগ ধরে রক্ষিত হচ্ছে বস্ত্রের কল্যাণে। মানুষের বিশিষ্টতা এই বস্ত্র দ্বারা নির্ণয় করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে মানুষের অন্যতম মৌল মানবিক চাহিদা তথা বস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মৌলিক মানবিক চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর