উক্ত মৌল মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত মৌল মানবিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণে সরকারের বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল : মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌল মানবিক চাহিদা হল খাদ্য । মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরি। খাদ্য মানুষকে শারীরিক ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কর্মশক্তি যোগায়। উদ্দীপকের ছকে উল্লিখিত বিষয়গুলো মূলত মানুষের প্রধান মৌল মানবিক চাহিদা খাদ্যকে নির্দেশ করে। বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষের খাদ্যর চাহিদা যথাযথভাবে পূরণ হচ্ছে না। এইজন্য বাংলাদেশের সরকার খাদ্য চাহিদা পূরণে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশের খাদ্য ঘাটতি কমিয়ে উৎপাদন বাড়ানোর জন্য ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদা, সেচ সুবিধা, উন্নত আধুনিক ফলনশীল বীজ সরবরাহ, উপকূলের পতিতা জমি উদ্ধারসহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করেছেন। যেমন– VGF, VGD, কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, খোলা বাজারে চাল, আটা, আলু, তেল, পেঁয়াজ বিক্রি বাস্তবায়ন করেছে। সম্প্রতি সরকার দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু করেছে। এছাড়া হতদরিদ্র স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত নির্দেশিত বিষয়গুলো খাদ্য চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত মৌল মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর