উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মৌল মানবিক চাহিদা বস্ত্রকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মৌল মানবিক চাহিদা একজন মানুষকে মর্যাদাপূর্ণ অবস্থানের সাথে সুস্থ ও সুন্দরভাবে টিকে থাকতে সাহায্য করে। আর মানবজীবনের দ্বিতীয় মৌল মানবিক চাহিদার গুরুত্বপূর্ণ চাহিদা হলো বস্ত্র। এটি মানুষের সভ্যতার প্রতীক। আর বস্ত্রকে মানব সভ্যতার ধারক ও বাহক বলা হয়। একটি আদিম অবস্থা থেকে মানুষকে বর্তমান সময় অবদি সভ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কারণ বস্ত্র ছাড়া কোন মানুষ সভ্য সমাজে বসবাস করতে পারে না। বস্ত্রহীন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কোন মানুষ বস্রহীন অবস্থায় বাড়িতে থাকলে বা বাইরে গেলে তাকে মানসিক ভারসাম্যহীন বা অসভ্য হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া প্রকৃতির প্রতিকূল অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের গুরুত্ব অপরিহার্য। উদ্দীপকে সামাজিক যেই হিসেবে মানুষকে এমন একটি মূল্য মানবিক চাহিদা পূরণ করতে হয় যাতে সভ্যতা ধারক ও বাহক বলা হয়। এটি প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থেকে মানুষকে রক্ষা করে। আর এর সাথে মলমানবিক চাহিদার বর্ণিত বস্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। কারণ বস্ত্রই হলো মানব সভ্যতার ধারক ও বাহক। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে মৌল মানবিক চাহিদা বস্ত্রকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর