উদ্দীপকে বর্ণিত মৌল মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো : যেকোনো সামাজিক সমস্যার মূলে রয়েছে অধিক জনসংখ্যা। অধিক জনসংখ্যার কারণে মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বাংলাদেশে এখনো অসংখ্য মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। স্বাভাবিকভাবে দারিদ্র্যের কারণে তারা ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না। উদ্দীপকে দেখা যায় দরিদ্র রিক্সাচালক মোবারক আলীর খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদি মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন। এসব চাহিদা পূরণের ক্ষেত্রে বিভিন্ন অন্তরায় বিদ্যমান। এই কারণে বাংলাদেশ বিশ্বে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এদেশে প্রায় আঘাত আনে। সেই সাথে বেকার সমস্যা নির্ভরশীল জনসংখ্যার হার এই দেশে বৃদ্ধি পাচ্ছে। আর ফলে অধিকাংশ মানুষেরই মৌল মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাছাড়াও এদেশে ধনী-দরিদ্রের বৈষম্যের হার অনেক বেশি। যার ফলে দরিদ্র লোকজন ন্যূনতম মৌলের চাহিদা পূরণ করতে পারে না। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের লোকজনের জীবনযাপন কষ্টকর হয়ে পড়ে। কারণ দ্রব্যমূল্য বাড়লেও মানুষের আয় আশানুরূপ হারে বাড়ে না। সুতারং বলা যায় যে, সামাজিক নিরাপত্তার অভাব এবং শহরের লোকসংখ্যা চাপ বেশি হওয়ার ফলে মোবারক আলীর পরিবারের মত পরিবারগুলোতে মৌলিক চাহিদা পূরণ করা কষ্টকর হয়ে পড়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মৌল মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর