উদ্দীপকে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের যে মৌল চাহিদা পূরণের সাথে প্রতারণা করেছে - সে চাহিদার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা মৌল চাহিদা পূরণের সাথে প্রতারণা করেছে। নিচে সে চাহিদার গুরুত্ব ব্যাখ্যা কর:মৌল মানবিক চাহিদা গুলোর মধ্যে মানুষের জন্য স্বাস্থ্য হলো অন্যতম। আর স্বাস্থ্য বলতে একজন মানুষের দৈহিক ও মানসিকভাবে রোগমুক্ত এবং পরিপূর্ণ কল্যাণকর বা সুস্থ থাকা কে বোঝায় । প্রতিটি মানুষের জন্য এ মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা প্রয়োজন। একজন মানুষের ব্যক্তিগত ও জাতীয় জীবনের স্বাস্থ্যের মৌল মানবিক চাহিদার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমনের মহাবিপদ মানবতার জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছিলো । আর এই সময় ঢাকার রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের মতো অর্থলোভীরা করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দিয়ে অসুস্থ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করেছে। তাদের এই কাজটির মাধ্যমে মানুষের স্বাস্থ্য চাহিদার সাথে প্রতারণা করেছে। একজন মানুষের ব্যক্তিগত সামাজিক উন্নয়নের প্রধান সহায়ক হচ্ছে স্বাস্থ্য। আর মানুষের মূল্য মানবিক চাহিদা হিসেবে স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্যহীনতার কারণে মানুষের কর্মক্ষমতা লোভ পায় এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। স্বাস্থ্যহীনতার ফলে পরনির্ভরশীলতা,ভিক্ষাবৃত্তি, অপরাধ, দরিদ্রতা, শ্রম বিমুখতা ইত্যাদি নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এইজন্য স্বাস্থ্যকে ব্যক্তিগত ও জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা মৌল চাহিদা পূরণের সাথে প্রতারণা করেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের যে মৌল চাহিদা পূরণের সা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর