উদ্দীপকে প্রকাশিত মৌলিক মানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে প্রকাশিত মৌলিক মানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো: সরকার প্রণীত শিক্ষানীতি ও তার বাস্তবায়নের ফলে এদেশে শিক্ষাব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন এনেছে। এই নীতির আলোকে শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ধরনের পাঠ্যবস্তুকে আমূল পরিবর্তন আনা হয়েছে। মুখস্থনির্ভর গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছ। এছাড়াও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যক্রমে সরকারিকরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য ৬০% মহিলা শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং কোভিড মহামারীর মধ্যও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত করার জন্য বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে পাঠ্য সম্প্রদায় ঘরে বসে শিখি বাস্তবায়ন করা হয়। মানুষের দৈহিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য চিত্র বিনোদনের বিকল্প নেই। ব্যক্তির বিশ্রাম বিনোদন এবং অবকাশের অধিকার কে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রত্যাহিক জীবনে বিনোদনের নানা রকম মাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। টেলিভিশন দেখার, রেডিও শুনা, পত্রিকা পড়া, সিনেমা দেখা, ইন্টারনেট ব্রাউজার করা এবং দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো ইত্যাদি। এবং সরকারের পক্ষ থেকে শিল্প সাহিত্যের বিভিন্ন রকমের উৎকর্ষ সাধনের জন্য পৃষ্ঠপোষকতার প্রদান করা হচ্ছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত মানুষের মৌলিক মানবিক চাহিদা গুলো মধ্যে শিক্ষা ও চিত্র বিনোদন পূরণে সরকারের গৃহিত বিভিন্ন রকম পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রকাশিত মৌলিক মানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতি বাংল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর