দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদা সমূহের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদাসমূহের প্রভাব নিম্নে বিশ্লেষণ করা হলো : মানবজীবনে দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদাগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সামাজিকভাবে উন্নত জীবন যাপনের জন্য মানুষকে যেসব মৌল মানবিক চাহিদা পূরণ করতে হয় তার মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষার মাধ্যমেই একজন মানুষ তার জীবন ও জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। এটি মানুষের মনুষ্যত্ব অর্জনে একমাত্র উপায়। এর মাধ্যমে ব্যক্তিত্ব গঠ, মানবিক মূল্যবোধ অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও কক্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। আর চিত্র বিনোদন মানুষের আরেকটি মৌল মানবিক চাহিদা। এটি মানুষের মনের খোরাক। এর ফলে কাজে উদ্দীপনা আসে। কর্মব্যস্ততার কারণে মানুষের জীবন মাঝে মাঝে একঘেয়ে হয়ে ওঠে । আর তখন চিত্র বিনোদন মূলক অনুষ্ঠান মানুষের মনকে চাঙ্গা করে তোলে। চিত্রবিনোদনের মাধ্যমে মানুষের ক্লান্তি দূর করে নতুন নতুন কাজের প্রেরণা জোগায়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি শুধু নয় শিশু-কিশোরদের ক্ষেত্র চিত্র বিনোদনের ইতিবাচক ভূমিকা বিদ্যমান। সামাজিক নিরাপত্তাকেও মৌল মানবিক চাহিদা হিসেবে বিবেচনা করা হয়। এই যুগে মানুষের প্রতি মানুষের সহানুভূতির পরিমাণ অনেকটাই কমে এসেছে। তাই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয় অপরিসীম। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি আলোচনার মাধ্যমে বোঝা যায় সমাজে মানুষের সুস্থ ও স্বাভাবিক উন্নত জীবনযাপনের জন্য মৌল মানবিক চাহিদা গুলোর গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদা সমূহের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর