উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে তা যথার্থ কিনা? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জাহিদ এবং তার পরিবার খাদ্য, বাসস্থান ও শিক্ষার চাহিদা পূরণ করতে পারছে। তবে এই চাহিদা পূরণ যথার্থ নয় বলে আমি মনে করি। সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য ছয়টি মৌল মানবিক চাহিদাই পূরণ হওয়া প্রয়োজন। কোনো একটি চাহিদা পূরণ না হলে জীবনযাত্রার অসঙ্গতি দেখা যায়। ফলে সভ্য সমাজে মনের মতো করে বসবাস করা সম্ভব হয় না। আর এ কারণেই জাহিদ হাসানের পরিবারে তিনটি মৌলিক চাহিদা পূরণ হলেও তা যথার্থ নয়। জাহিদ হাসান তার উপার্জন দিয়ে স্ত্রী-সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন। তিনি বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থাও করেছেন। তাছাড়া বস্তি এলাকায় থাকলেও বাসস্থানের চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে। তবে এখানে লক্ষণীয় হচ্ছে, তিনি অপর তিনটি চাহিদা অর্থাৎ বস্ত্র, চিকিৎসা ও বিনোদনের ব্যবস্থা করতে পারছেন না। এর প্রধান কারণ হলো দারিদ্র্য। এ থেকে সহজেই বোঝা যায়, তিনি তার পরিবারের যে তিনটি চাহিদা পূরণ করছেন সেগুলোও জীবনযাত্রার উচ্চমান অনুসারে যথার্থ নয়। অর্থাৎ এই চাহিদাগুলোও তার পরিবারে কোনো রকমে পূরণ হচ্ছে। ভালো খাবার বা থাকার স্থান তাদের নেই। তাছাড়া ভবিষ্যতে তিনি তার সন্তানদের উচ্চ শিক্ষার ব্যয়ভার কতটুকু বহন করতে পারবেন সেটাও প্রশ্ন সাপেক্ষ। পরিশেষে বলা যায়, জাহিদ হাসানের পরিবারের জন্য ছয়টি মৌল মানবিক চাহিদাই যথার্থ উপায়ে পূরণ হওয়া প্রয়োজন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে ত…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর