শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উক্ত মৌল মানবিক চাহিদাটি পূরণ না হলে কী সমস্যা হতে পারে? তোমার মতামত দাও ।

উত্তর: বাংলাদেশে উক্ত মৌল মানবিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ না হলে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। সমাজে মানুষের স্বাভাবিকভাবে ও মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য তার মৌল মানবিক চাহিদা পূরণ করা অপরিহার্য। কিন্তু দারিদ্র্য, জনসংখ্যাধিক্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্ব, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে অনেক সময় বাংলাদেশের জনগণ মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। ফলে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধ প্রবণতা, বস্তি সমস্যা, নিরক্ষরতার মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। উদ্দীপকের ছবিতে একজন কঙ্কালসার মানুষের চিত্র দেখানো হয়েছে। যা খাদ্য গ্রহণের অভাবজনিত লক্ষণকে নির্দেশ করে। একজন মানুষের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য পরিমিত খাদ্য গ্রহণ অপরিহার্য। এর অভাবে মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। বাংলাদেশের অধিকাংশ জনগণ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছে না বলেই তারা আজ পুষ্টিহীনতার শিকার। এছাড়া দেশের বেশির ভাগ লোক নিরক্ষর। নিরক্ষরতার কারণে তাদের পুষ্টিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। সেই সাথে বাসস্থান সংকটের কারণে অস্বাস্থ্যকর গৃহ ও বস্তিতে বসবাসের ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। দারিদ্র্যের কারণে রোগ-ব্যাধি হলে উপযুক্ত চিকিৎসা সম্ভব হয় না। ফলে স্বাস্থ্যহীনতা ও অপুষ্টির সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশে শতকরা ৫০ জন শিশু পুষ্টিহীন এবং এ কারণে ২ লাখ শিশু মারা যায়। এছাড়া শতকরা ১৫ জন শিশু ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত। পুষ্টিহীনতার জন্য ৬০ ভাগ মহিলা রক্তস্বল্পতায় ভোগে। বর্তমানে বাংলাদেশে পুষ্টিহীনতার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এ সকল সমস্যার মূলে রয়েছে অপূরিত মৌল মানবিক চাহিদা খাদ্য । সুতরাং বলা যায়, বাংলাদেশে খাদ্যের মতো মৌল মানবিক চাহিদা পূরণ না হলে উপরোল্লিখিত সমস্যা হতে পারে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে উক্ত মৌল মানবিক চাহিদাটি পূরণ না হলে কী সমস্যা হতে পারে? …

উদ্দীপক

উদ্দীপকের ছবিটি লক্ষ কর:

Combined · 2019

উত্তর

মৌল মানবিক চাহিদা ছয়টি। যথা- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদন ।

উত্তর

শিক্ষা বলতে মানুষের সহজাত মানবীয় প্রতিভা ও অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশের মাধ্যমকে বোঝায়। শিক্ষার মাধ্যমে ব্যক্তিকে 'পরিবর্তিত আর্থ-সামাজিক চাহিদা ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তোলা সম্ভব হয়। এ কারণে শিক্ষা অন্যান্য মৌলিক চাহিদা থেকে আলাদা। শিক্ষার অভাবে মানুষের মধ্যে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি সমস্যা দেখা দেয়। শিক্ষার সুযোগ বঞ্চিত মানুষ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে না।

উত্তর

উদ্দীপকের ছবিটিতে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌল মানবিক চাহিদা খাদ্যের অভাব পরিলক্ষিত হয়। মৌল মানবিক চাহিদার মধ্যে প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। একজন মানুষের শরীরের বৃদ্ধি ও বিকাশ এবং কর্মশক্তি দানে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা আবশ্যক। এছাড়া যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা ও রোগ-প্রতিরোধের মাধ্যমে দেহকে সুস্থ ও সবল রাখে তাকেই খাদ্য বলে। খাদ্যের উপাদান ছয়টি। যথা— শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এর অভাবে মানুষ পুষ্টিহীনতায় ভোগে। তাই মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খাদ্যের এ সকল উপাদান গ্রহণ করা জরুরি। উদ্দীপকের ছবিতে অপুষ্টির শিকার একজন মানুষের চিত্র ফুটে উঠেছে। যা খাদ্যের অভাবে সৃষ্ট পুষ্টিহীনতাকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের ছবিতে মৌল মানবিক চাহিদা খাদ্যের অভাব রয়েছে।

উত্তর

বাংলাদেশে উক্ত মৌল মানবিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ না হলে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। সমাজে মানুষের স্বাভাবিকভাবে ও মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য তার মৌল মানবিক চাহিদা পূরণ করা অপরিহার্য। কিন্তু দারিদ্র্য, জনসংখ্যাধিক্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্ব, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে অনেক সময় বাংলাদেশের জনগণ মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। ফলে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধ প্রবণতা, বস্তি সমস্যা, নিরক্ষরতার মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। উদ্দীপকের ছবিতে একজন কঙ্কালসার মানুষের চিত্র দেখানো হয়েছে। যা খাদ্য গ্রহণের অভাবজনিত লক্ষণকে নির্দেশ করে। একজন মানুষের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য পরিমিত খাদ্য গ্রহণ অপরিহার্য। এর অভাবে মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। বাংলাদেশের অধিকাংশ জনগণ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছে না বলেই তারা আজ পুষ্টিহীনতার শিকার। এছাড়া দেশের বেশির ভাগ লোক নিরক্ষর। নিরক্ষরতার কারণে তাদের পুষ্টিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। সেই সাথে বাসস্থান সংকটের কারণে অস্বাস্থ্যকর গৃহ ও বস্তিতে বসবাসের ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। দারিদ্র্যের কারণে রোগ-ব্যাধি হলে উপযুক্ত চিকিৎসা সম্ভব হয় না। ফলে স্বাস্থ্যহীনতা ও অপুষ্টির সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশে শতকরা ৫০ জন শিশু পুষ্টিহীন এবং এ কারণে ২ লাখ শিশু মারা যায়। এছাড়া শতকরা ১৫ জন শিশু ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত। পুষ্টিহীনতার জন্য ৬০ ভাগ মহিলা রক্তস্বল্পতায় ভোগে। বর্তমানে বাংলাদেশে পুষ্টিহীনতার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এ সকল সমস্যার মূলে রয়েছে অপূরিত মৌল মানবিক চাহিদা খাদ্য । সুতরাং বলা যায়, বাংলাদেশে খাদ্যের মতো মৌল মানবিক চাহিদা পূরণ না হলে উপরোল্লিখিত সমস্যা হতে পারে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।