উদ্দীপকে সফিকুল কোন চাহিদা পূরণের স্বাক্ষর রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সফিকুল মৌলিক মানবিক চাহিদা পূরণের দ্বাক্ষর রেখেছে। একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চাহিদাই হলো মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ না হলে সভ্য সমাজে ভালোভাবে টিকে থাকা যায় না। উদ্দীপকের সফিকুল এ সকল চাহিদা পূরণেই সক্ষম হয়েছে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী চার্লট টোলে তাঁর Common Human Needs [গণিত] গ্রন্থে ছয়টি মৌলিক মানবিক চাহিদার উল্লেখ করেছেন। সেগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্তবিনোদন। সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই ছয়টি চাহিদা পূরণ হওয়া অত্যাবশ্যক। এখন উদ্দীপকের সফিকুল কিছুদিন পূর্বেও এই মৌলিক মানবিক চাহিদাগুলো থেকে বঞ্চিত ছিল। পর্যাপ্ত খাবারের অভাব, মায়ের চিকিৎসা করতে না পারা, জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করা প্রভৃতি থেকে সফিকুলের পূর্বের অবস্থা অনুমেয়। কিন্তু বর্তমানে সে মেধাতালিকায় স্থান করে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর ফলে তার সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সে ডাক্তার হয়ে দারিদ্র্য ঘুচাতে পারবে, মায়ের চিকিৎসা করতে পারবে, বাসস্থানের সংকট দূর করতে সমর্থ হবে, পরিবারের সবার জন্য ভালো কাপড় এবং চিত্তবিনোদনের ব্যবস্থাও করতে পারবে। অর্থাৎ সফিকুল মৌলিক মানবিক চাহিদাসমূহ পূরণের মাধ্যমে সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সফিকুল কোন চাহিদা পূরণের স্বাক্ষর রেখেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর