উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি কি মৌলিক মানবিক চাহিদা পূরণে যথেষ্ট? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর অন্যতম মৌলিক মানবিক চাহিদা খাদ্যের অভাব পূরণে সরকারের 'দশ টাকা কেজি চাল' কর্মসূচির উল্লেখ করা হয়েছে। মৌলিক মানবিক চাহিদা পূরণে কেবল এই কর্মসূচিটি যথেষ্ট নয়; এর পাশাপাশি আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে দেশের মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে সরকারকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়। এক্ষেত্রে মৌলিক মানবিক চাহিদা পূরণে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদন প্রতিটি খাতেই সরকারকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সরকার দরিদ্র জনগোষ্ঠীকে অনাহার ও অর্ধাহার থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। 'দশ টাকা কেজি চাল' এ ধরনেরই একটি কর্মসূচি। এই কর্মসূচির ফলে উদ্দীপকের সফিকুলের পরিবারের ন্যায় অনেক দরিদ্র পরিবার উপকৃত হচ্ছে। লক্ষণীয় বিষয় হলো- এই কর্মসূচিটি কেবল খাদ্যের চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত। খাদ্য ছাড়াও বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদনের চাহিদা পূরণের জন্যও নানা ধরনের কর্মসূচি প্রয়োজন। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা খাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি, বাসস্থান সমস্যার সমাধানে প্রকল্প গ্রহণ প্রভৃতিও অত্যাবশ্যক। বর্তমান সরকার উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির পাশাপাশি উপরে আলোচিত খাতগুলোতেও নানা পদক্ষেপ নিয়েছে; যা মৌলিক মানবিক চাহিদা পূরণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি কি মৌলিক মানবিক চাহিদা পূরণে যথেষ্ট? মতা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর