উদ্দীপকে মৌলিক মানবিক চাহিদা বস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানবসভ্যতার ধারক ও বাহক বলা হয় বস্ত্রকে। মানুষের সূচনালগ্ন থেকেই সম্ভ্রম রক্ষার নিদর্শনস্বরূপ বস্ত্র কেবল মানবজাতিতেই বিদ্যমান। তাই বস্ত্রকে মানবসভ্যতার প্রতীকও বলা হয়। লজ্জা নিবারণের মাধ্যমে সমাজে নৈতিক ও সভ্য পরিবেশ নিশ্চিত করতে বস্ত্রের ভূমিকা সর্বাগ্রে। পোশাকের মধ্যে যে জাতির সভ্যতা হারিয়েছে, তারা সকলেই নৈতিক চরিত্র শূন্য হয়ে পড়েছে। আবার শীত, গ্রীষ্ম, ধুলা-ময়লা, রোগজীবাণু ইত্যাদি প্রতিকূলতা থেকে দেহকে রক্ষার জন্য বস্ত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের ছকে উপস্থাপিত তথ্যাবলি বস্ত্র চাহিদার বৈশিষ্ট্য ও উপকারিতার সাথে মিলে যাচ্ছে। তাই ইঙ্গিতকৃত চাহিদাটি হবে বস্ত্র।