উদ্দীপকে যেসব মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয় সেগুলো হলো- খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান।মানুষের চাহিদা অসীম। তবে জৈবিক ও সামাজিক অস্তিত্বের প্রশ্নে কিছু কিছু চাহিদাকে অত্যাবশ্যক বলে মনে করা হয়। এগুলোই হলো মৌল মানবিক চাহিদা। উদ্দীপকে দেখা যায়, বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। এর পাশাপাশি শিক্ষালাভের অসুবিধা, চিকিৎসা সংকট ও ঘরবাড়ি মেরামতের অসুবিধার কথাও বলা হয়েছে। এসব দিক বিবেচনায় বলা যায়, ফসলের ক্ষতি হলে মৌল মানবিক চাহিদা খাদ্যে ঘাটতি দেখা দিবে এবং খাদ্যের চাহিদা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। শিক্ষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক চাহিদা। শিক্ষালাভের সুযোগ না থাকলে কিংবা শিক্ষা গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হলে এ চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। চিকিৎসা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। আমরা অসুস্থ হলে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে উঠি। কোনো কারণে চিকিৎসাসেবা ব্যাহত হলে এ চাহিদাও পূরণ হয় না। জীবন ধারণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো বাসস্থান; যা সুষ্ঠু জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, বিপদকালে সহায়তা, গোপনীয়তা থেকে রক্ষা পেতে অপরিহার্য।