শেয়ারFacebookWhatsApp

সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক চাহিদা কয়টি?

উত্তর: সমাজবিজ্ঞানী 'টোলে' এর মতে মৌলিক চাহিদা ছয়টি।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক চাহিদা কয়টি?

উদ্দীপক

আজিম ঘূর্ণিঝড় আইলায় মারা যাওয়ায় তার পরিবার অতি কষ্টে জীবন যাপন করছে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় আজিমের ছেলেমেয়েদের লেখাপড়া প্রায় বন্ধ। এমনকি স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতার শিকার হচ্ছে তার পরিবারের সদস্যরা। উপরন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার স্ত্রীর একার পক্ষে সংসারের ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না।

দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

সমাজবিজ্ঞানী 'টোলে' এর মতে মৌলিক চাহিদা ছয়টি।

উত্তর

খাদ্য ঘাটতি বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বা দেশে পর্যাপ্ত খাদ্যের অভাবকে বোঝায়। জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় খাদ্যের পরিমাণের চেয়ে কম থাকাকেই খাদ্য ঘাটতি বলে। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সংঘাত, অর্থনৈতিক সংকট, পরিবহণ ও বণ্টন সমস্যা, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে খাদ্য ঘাটতি দেখা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আজিমের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে যেসব সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো হলো পুষ্টিহীনতা, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা ও অপরাধপ্রবণতা।যেকোনো দেশের সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা। মৌলিক মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ না হলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। দারিদ্র্য, অধিক জনসংখ্যা, নিরক্ষরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণে মানুষ মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। উদ্দীপকের রফিক সিডরে মারা যাওয়ায় তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতার শিকার হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের ব্যয়ভার মেটানোও সম্ভব হচ্ছে না। পরিমিত খাবার না পাওয়ায় তাদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দিবে। পুষ্টিহীনতার সাথে স্বাস্থ্যহীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুস্বাস্থ্যের জন্য শুধু খাবারই নয়, ভালো আবাসন ও পোশাক প্রয়োজন। কিন্তু পরিবারে সদস্যসংখ্যা বেশি হওয়ায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে পরিমিত খাবারের যোগান' দেওয়াই অসম্ভব, সেখানে ভালো বাসস্থান ও পোশাক তো কল্পনাতীত। মৌল মানবিক চাহিদার অন্যতম শিক্ষা। সেই শিক্ষার সুযোগ থেকেও রফিকের ছেলেমেয়ে বঞ্চিত। ফলশ্রুতিতে নিরক্ষরতা ও অজ্ঞতার মতো এমন এক সমস্যার সৃষ্টি হবে, যার সাথে জড়িয়ে আছে অসচেতনতা, দারিদ্র্য, বেকারত্ব, পুষ্টিহীনতার মতো নানাবিধ সমস্যা। এছাড়া মৌল মানবিক চাহিদার ব্যর্থতা ব্যর্থতা থেকে রফিকের পরিবারে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেতে পারে। কেননা অপূরিত মৌলিক মানবিক চাহিদা সমাজে অপরাধপ্রবণতা সৃষ্টির একটি শক্তিশালী কারণ। সেই সাথে নানা সংক্রামক ব্যাধি, কর্মদক্ষতা লোপ, নৈতিক অধঃপতন, ভিক্ষাবৃত্তি, হতাশা, ব্যর্থতা, শিশুশ্রম ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপ রয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত ১৫ ধারা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা। সাংবিধানিক অধিকার হিসেবে সকল নাগরিকের মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কতকগুলো সুদূরপ্রসারী ও বাস্তবসম্মত' পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।উদ্দীপকে যেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-নিরক্ষরতা ও অজ্ঞতা, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সমস্যাগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এসব সমস্যা সমাধানে সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপ রয়েছে। সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অঙ্গীকার প্রতিপালনে 'সকলের জন্য শিক্ষা' নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। বাজেটে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছে। এছাড়া আরও নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতা রোধে সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লি উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে চাল এবং গম আমদানি করা হয়েছে।এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। দ্রব্যমূল্য যাতে বিক্রেতারা ইচ্ছামতো বাড়াতে না পারে, সেজন্য 'টিসিবি' কর্তৃক মনিটরিং ব্যবস্থায় দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা টানানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী দোকানে দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো বাধ্যতামূলক। দেশের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থা করেছে সরকার।পরিশেষে বলা যায়, উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে।
HSCSocial Work 2nd Paperদিনাজপুর সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।