শেয়ারFacebookWhatsApp

মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা এবং রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে। বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য খাদ্য অপরিহার্য। দেহকে যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। যন্ত্রে 'যেমন তেল, মরিল না দিলে তার ইঞ্জিন চলে না, তেমনি মানুষের দেহের জন্য প্রয়োজন খাদ্যের। খাদ্য ব্যতীত মানুষ বাঁচতে পারে না।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন গুরুত্বপূর্ণ?

উদ্দীপক

সুরমা পাড়ের ছেলে জসিম। দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেনি। নদীভাঙনে বসতবাড়িটিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে জসিমের পরিবার সিলেটের এক পরিত্যক্ত ফুটপাতে আশ্রয় নেয়।

Dhaka · 2025

উত্তর

মানবসভ্যতার ধারক ও বাহক হলো বস্ত্র। মৌলিক

উত্তর

মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা এবং রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে। বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য খাদ্য অপরিহার্য। দেহকে যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। যন্ত্রে 'যেমন তেল, মরিল না দিলে তার ইঞ্জিন চলে না, তেমনি মানুষের দেহের জন্য প্রয়োজন খাদ্যের। খাদ্য ব্যতীত মানুষ বাঁচতে পারে না।

উত্তর

উদ্দীপকে জসিমের পরিবার প্রধানত খাদ্য, বাসস্থান এবং শিক্ষা এ তিনটি মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা হলো খাদ্য, বাসস্থান এবং শিক্ষা। খাদ্য শরীরকে শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ জীবনধারণের সুযোগ করে দেয়। বাসস্থান মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং একটি নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপনের পরিবেশ তৈরি করে। আর শিক্ষা মানুষের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের পথ খুলে দেয়। যখন এ তিনটি মৌলিক চাহিদা পূরণ হয়, তখন মানুষ 'একটি সম্মানজনক এবং উন্নত জীবন ধারণ করতে পারে। উদ্দীপকে নদীভাঙনে জসিমের পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা গৃহহীন হয়ে পড়ে। ফলে তারা ফুটপাতে আশ্রয় নিতে বাধ্য হয়, যা তাদের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতাকে নির্দেশ করে। অন্যদিকে, দারিদ্র্যের কারণে জসিম কখনো বিদ্যালয়ে যেতে পারেনি, ফলে শিক্ষালাভের মৌলিক সুযোগ থেকেও সে বঞ্চিত হয়েছে। এছাড়া পর্যাপ্ত আয় না থাকায় পরিবারের সদস্যরা নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে খাবারও পায় না, যা তাদের জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তোলে। অতএব বলা যায় যে, জসিমের পরিবারের মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা- সবগুলোই পূরণ হয়নি।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত কারণে সৃষ্ট সমস্যাগুলো বেশ গুরুতর। মানুষের জীবনের মৌলিক মানবিক চাহিদা পূরণ হওয়া এতই আবশ্যক যে, যেমন করে হোক তা পূরণ করতেই হয়। স্বাভাবিক বা বৈধ পথে না হলে প্রয়োজনে অবৈধ উপায়েও চাহিদাগুলো পূরণ করতে মানুষ বাধ্য হয়। ক্ষুধার জ্বালা মেটাতে মানুষ খুন পর্যন্ত করে। আবার ঘর না পেলে মানুষ রাস্তাতেই ঘুমায়। সেজন্য রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা। কেননা, এই চাহিদা পূরণে ব্যর্থতার ফলে সমাজে দেখা দেয় নানা ধরনের সমস্যা। মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতার ফলস্বরূপ জসিমের পরিবারকে শারীরিক ও মানসিক দুর্দশার শিকার হতে হয়। অপর্যাপ্ত খাদ্যের কারণে তারা অপুষ্টিতে ভুগতে পারে, যা তাদের শরীরকে দুর্বল করে দেয় এবং নানা ধরনের রোগের কারণ হয়। এ স্বাস্থ্যহীনতা তাদের কর্মক্ষমতা মারাত্মকভাবে হ্রাস করে, ফলে তারা আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয় এবং দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে পড়ে। নদীভাঙনে ভিটেমাটি হারানোর কারণে গৃহহীনতা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও হতাশার জন্ম দেয়। ফুটপাতে বা বস্তিতে আশ্রয় নেওয়া তাদের জীবনযাত্রার মানকে আরও নিম্নমুখী করে তোলে এবং সম্মান ও মর্যাদাহানির কারণ হয়। দারিদ্র্যের কারণে জসিমের লেখাপড়া করতে না পারা তাকে নিরক্ষর ও অজ্ঞ করে তুলেছে। শিক্ষার অভাবে সে কোনো ভালো কাজ পায় না, যা তাকে বেকারত্বের বোঝায় ফেলে দেয়। এ বেকারত্ব পরিবারের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দেয়। যখন মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন হতাশা থেকে অপরাধের জন্ম নেয়। জসিমের মতো কিশোররা যখন ক্ষুধা ও দারিদ্র্যে ভোগে, তখন তারা জীবনধারণের জন্য চুরি, ছিনতাই বা অন্যান্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করতে পারে। এটি সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি করে এবং সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। সুতরাং বলা যায়, একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ না হলে তা কেবল সেই পরিবারকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পুরো সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়।
HSCSocial Work 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।