শেয়ারFacebookWhatsApp

মৌলিক মানবিক চাহিদা হিসেবে বাসস্থানের গুরুত্ব লেখ।

উত্তর: প্রাণী, পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হলো নিরাপদ আশ্রয়। আর এজন্য এরা বিভিন্নভাবে নিজেদের বাসস্থান তৈরি করে। এটি অনেকটা মৌলিক চাহিদা। তবে মানুষের বেলায় বাসস্থানের প্রয়োজন অন্যান্য যেকোনো প্রাণীর চেয়ে বেশি। শান্তিতে ঘুমানোর জন্য, ঝড়-বৃষ্টি-শীত-তাপ হতে দেহকে রক্ষা করার জন্য, জন্তু-জানোয়ার, চোর-ডাকাতের আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বাসস্থানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

মৌলিক মানবিক চাহিদা হিসেবে বাসস্থানের গুরুত্ব লেখ।

উদ্দীপক

দুই বন্ধু রাজিব ও মিলন মৌল মানবিক চাহিদার বিষয়ে কথা বলছিল। রাজিব বলল, মানুষের এমন একটি চাহিদা আছে সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যার খুব প্রয়োজন। এটি ছাড়া সমাজে চলা যায় না। এটি সভ্যতার ধারক ও বাহক।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

মৌল মানবিক চাহিদা ছয়টি।

উত্তর

প্রাণী, পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হলো নিরাপদ আশ্রয়। আর এজন্য এরা বিভিন্নভাবে নিজেদের বাসস্থান তৈরি করে। এটি অনেকটা মৌলিক চাহিদা। তবে মানুষের বেলায় বাসস্থানের প্রয়োজন অন্যান্য যেকোনো প্রাণীর চেয়ে বেশি। শান্তিতে ঘুমানোর জন্য, ঝড়-বৃষ্টি-শীত-তাপ হতে দেহকে রক্ষা করার জন্য, জন্তু-জানোয়ার, চোর-ডাকাতের আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বাসস্থানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে মৌল মানবিক চাহিদার অন্যতম বস্ত্রের চাহিদার প্রতি ইঙ্গিত করা হয়েছে।মানবজীবনের গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা হলো বস্তু। এটি সভ্যতার প্রতীক। এটি আদিম অবস্থা থেকে মানুষকে বর্তমান সময়ের সভ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছে। বস্তু ছাড়া কোনো মানুষ সমাজে বসবাস করতে পারে না। তাই বস্তুকে সভ্যতার ধারক ও বাহক হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকের দুই বন্ধু রাজিব ও মিলনের কথোপকথনে এ বিষয়টিই উঠে আসছে। বস্তু মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন। লজ্জা নিবারণ শীত-তাপ, ধুলা-ময়লা, রোগজীবাণু থেকে দেহ রক্ষা, দেহ সুশোভিত করা এবং সামাজিকতা ও পারস্পরিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও বন্ত্রের ভূমিকা রয়েছে। দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি সকল ক্ষেত্রেই বস্ত্রের আবশ্যকতা রয়েছে। সামগ্রিকভাবে মানুষের বেঁচে থাকার জন্য বস্ত্র প্রয়োজন।সুতরাং দেখা যাচ্ছে উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি সুস্পষ্টভাবে বস্তু চাহিদার বিষয়টিকে ইঙ্গিত করছে।

উত্তর

মৌলিক মানবিক পূরণে বাংলাদেশ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।সরকারের সুদুরপ্রসারী ও বাস্তবসম্মত পদক্ষেপের মধ্যে প্রথমেই রয়েছে সর্বজনীন শিক্ষা কর্মসূচি। সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপবৃত্তি কার্যক্রম; চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4); দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি; মৌলিক সাক্ষরতা প্রকল্প প্রভৃতিসহ আরও অনেক কার্যক্রম গ্রহণ করেছে। দ্বিতীয়ত, আধুনিক শিল্পনির্ভর সমাজে কারিগরি শিক্ষার প্রসারে কাঠামোগত ও অবকাঠামোগত সুযোগ বৃদ্ধি করা হয়েছে। তৃতীয়ত, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টেকসই, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১, অষ্টম পণ্যবার্ষিক পরিকল্পনা, জাতীয় কৃষিনীতি ২০১৮, জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ প্রভৃতি SDG এবং ডেল্টা প্লান-২১০০ এর বিবেচনায় চলমান রয়েছে। চতুর্থত, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। যা মানুষের জীবনচক্র বিবেচনায় নিয়ে গ্রহণ করা হয়। জনগণের খাদ্য নিরাপত্তা, অতিদরিদ্র ও দুস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ ছাড়াও বেশি কিছু কার্যক্রম সরকার পরিচালনা করছে। এদের মধ্যে আশ্রয়ণ, গৃহায়ন, ঘরে ফেরা ইত্যাদি উল্লেখযোগ্য। পঞ্চমত, নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম যেমন বয়স্ক ভাতা, দুস্থ মহিলা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি চলমান রয়েছে। এছাড়া যে পদক্ষেপগুলো রয়েছে তা হলো খাদ্য সাহায্য কর্মসূচি যেমন- OMS, VGF, TR, কমিউনিটি ক্লিনিকভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, ক্ষুদ্রঋণ, পরিবার পরিকল্পনা প্রভৃতি কার্যক্রম।
HSCSocial Work 2nd Paperআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।