যেকোনো সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম মৌল কারণ হচ্ছে মৌল মানবিক চাহিদার অভাব। মৌল মানবিক চাহিদার একটি অন্যতম প্রদান বৈশিষ্ট্য হচ্ছে অস্বাভাবিকভাবে চাহিদা পূরণে ব্যর্থ হলে মানুষ অস্বাভাবিক বা অবৈধ পন্থা অবলম্বন করে। উদ্দীপকের রহিমা বেগমের মতো পরিবারগুলোর মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সৃষ্ট সমস্যাগুলো নিম্নরূপ- ১. খাদ্যের অভাবজনিত সমস্যা: খাদ্য ঘাটতি বা সীমিত সরবরাহের ফলে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, বিভিন্ন জটিল রোগ, মাতৃ ও শিশু মৃত্যু, স্বল্পায়ু, বুদ্ধি প্রতিবন্ধকতাসহ বিভিন্ন অসুস্থতা দেখা দেয়।২. বাসস্থান ও বস্ত্রের অভাবজনিত সমস্যা: বস্তির সৃষ্টি, ভাসমান জনসংখ্যা বৃদ্ধি, নৈতিক অধঃপতন, অপরাধপ্রবণতা বৃদ্ধি, পতিতাবৃত্তি, নিম্ন জীবনযাত্রা, নিরাপত্তাহীনতা, সংক্রামক ব্যাধির বিস্তার ইত্যাদি বাসস্থান ও বস্ত্রাভাবজনিত সমস্যা।৩. শিক্ষার অভাবজনিত সমস্যা: শিক্ষার অভাবে বিভিন্ন সামাজিক সমস্যা ও সামাজিক ব্যাধি যেমন অজ্ঞতা, নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, পুষ্টিহীনতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। জীবনের সব সমস্যার মূল সমস্যা হলো অজ্ঞতা। অজ্ঞতার কারণে পুরো জাতি অন্ধকারে নিমজ্জিত হয়।৪. চিত্তবিনোদনের অভাবজনিত সমস্যা নির্মল আনন্দ ও প্রমোদ লাভের পন্থাই হলো চিত্তবিনোদন। এটি এমন এক কার্যক্রম যার ফলে মানুষের তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন হয় এবং সৃজনশীল মনোভাব তৈরি হয়। চিত্তবিনোদনের অভাবে মানুষের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, সামাজিকীকরণে সমস্যা সৃষ্টি হয়।মনোসামাজিক সমস্যা যেমন হতাশা, বিষণ্ণতা, একঘেয়ামী, এমনকি নৈতিক পদস্থলনের সমস্যা তৈরি হয়।