মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন?
উত্তর: মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা এবং রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলে। বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য খাদ্য অপরিহার্য। দেহকে যন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে । যন্ত্রে যেমন তেল, মবিল না দিলে তার ইঞ্জিন চলে না, তেমনি মানুষের দেহের জন্য প্রয়োজন খাদ্যের। খাদ্য ব্যতীত মানুষ বাঁচতে পারে না।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন?
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর