বস্তুকে কেন মানব সভ্যতার ধারক ও বাহক আখ্যায়িত করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বস্ত্র ছাড়া মানুষের পক্ষে সভ্য সমাজে বসবাস করা সম্ভব নয় তাই বস্ত্রকে সভ্যতার ধারক ও বাহক বলা হয়। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদাগুলোই মানবিক চাহিদা। সামাজিক পরিচিতি ও মর্যাদা রক্ষার জন্য মানবিক বা সামাজিক চাহিদার গুরুত্ব অপরিসীম। বস্ত্র এ ধরনেরই একটি চাহিদা। বস্ত্র ছাড়া মানুষের পক্ষে সভ্য সমাজে থাকা সম্ভব নয়। পোশাক একদিকে লজ্জা নিবারণ করে মানুষকে সমাজে মর্যাদার সঙ্গে বাস করতে সাহায্য করে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং নানা ধরনের রোগজীবাণু থেকে রক্ষা করে। এসব কারণে বস্ত্রকে সভ্যতার ধারক ও বাহক বলা হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বস্তুকে কেন মানব সভ্যতার ধারক ও বাহক আখ্যায়িত করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর