শেয়ারFacebookWhatsApp

মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলে?

উত্তর: মানুষের মানবিক চাহিদাগুলোকে সামাজিক চাহিদা বলা হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদা বলে?

উদ্দীপক

রফিক মিয়া তার দুই ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে ফুটপাতে পলিথিনের ছাউনি দিয়ে ঘর বানিয়ে বসবাস করেন। সারাদিন টোকাইয়ের কাজ করে যা সে আয় করে তা দিয়ে তাদের চারজনের খাবার জোটাতে পারে না। ফলে তারা সকলেই শারীরিক ও মানসিক অসুস্থ থাকে। রফিক মিয়া তার দুই সন্তানকে স্কুলে ভর্তির ইচ্ছা থাকলেও অভাবের কারণে তা সম্ভব হয়ে উঠেনি।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

মানুষের মানবিক চাহিদাগুলোকে সামাজিক চাহিদা বলা হয়।

উত্তর

বেকারত্ব বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। সাধারণত কর্মহীনতাকেই বেকারত্ব বলা হয়। অর্থাৎ যখন কোন কর্মক্ষম ব্যক্তি বা ব্যক্তিবর্গ যোগ্যতা অনুযায়ী প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না, তখন তাদের সেই অবস্থাকে বেকারত্ব বলে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। এটি নিজে একটি সমস্যা এবং সাথে সাথে আরও বহুবিধ সমস্যার জন্য দায়ী।

উত্তর

উদ্দীপকে মৌল মানবিক চাহিদা পূরণের অপ্রতুল দিকটি ফুটে উঠেছে। সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য মানুষের যে সকল চাহিদা পূরণ আবশ্যক সেগুলোকেই মৌল মানবিক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায়, মৌল মানবিক চাহিদা হলো মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার প্রয়োজনীয় চাহিদাসমূহ। যেমন— খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। মৌল মানবিক চাহিদাগুলো মানুষের জৈবিক ও সামাজিক চাহিদার সমন্বিত রূপ। উদ্দীপকে রফিক মিয়ার মৌল মানবিক চাহিদার অপূরিত দিকটি ফুটে উঠেছে। তিনি দুই ছেলেমেয়ে স্ত্রী নিয়ে ফুটপাতে থাকেন। চারজনের খাবার জোটাতে পারেন না এবং অসুস্থতা ও শিক্ষার ব্যয় বহন করা তার দ্বারা সম্ভব হয় না। এখানে দেখা যায়, তার পরিবারে বাসস্থান, খাদ্য, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে রফিক মিয়ার পরিবারে মৌলিক মানবিক চাহিদা পূরণের অপ্রতুল অবস্থা বিরাজমান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রফিক মিয়ার সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহিত পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খাদ্য ঘাটতি পূরণ এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সরকার ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিঋণ প্রদান, সেচ সুবিধা, উন্নত ও অধিক ফলনশীল বীজ সরবরাহ, উপকূলের পতিত জমি উদ্ধারসহ বহুমুখী কৃষি পরিকল্পনা গ্রহণ করেছে। চিত্তবিনোদনের চাহিদা পূরণে সরকারের পক্ষ থেকে শিল্প ও সাহিত্যের বিভিন্ন শাখায় উৎকর্ষ সাধনের জন্য পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। সরকার প্রণীত ২০১০ সালের শিক্ষানীতি ও তা বাস্তবায়ন এদেশের শিক্ষাব্যবস্থায় অভাবনীয় অগ্রগতি এনেছে। মুখস্থ নির্ভর গতানুগতিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে বস্ত্রখাতের উন্নয়নে বস্ত্র প্রযুক্তিবিদ ও বস্তুবিষয়ক জনশক্তির চাহিদা পূরণে সরকারের বস্ত্র দপ্তর ১১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৪০টি ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করছে। পাশাপাশি সমাজের দুস্থ ও দরিদ্র শ্রেণির চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পুরানো কাপড় আমদানিসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এদেশে গ্রামীণ ভূমিহীন ও দরিদ্রদের বাসস্থানের সংকট মোকাবিলায় সরকার খাস জমির ওপর 'গুচ্ছগ্রাম' প্রকল্প চালু করেছে। এছাড়া সরকার ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করে। তাছাড়া সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, যেমন— VGE, VGD, TR ও কাজের বিনিময়ে খাদ্য প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও হতদরিদ্র স্কুলগামী শিক্ষার্থীদের জন্য School Feeding কর্মসূচি, দরিদ্রদের জন্য খোলাবাজারে চাল, ডাল, আটা, তেল, পিঁয়াজ বিক্রি কর্মসূচি চালু করেছে। স্বাস্থ্যখাতে সরকার জাতীয় স্বাস্থ্য নীতি ও জাতীয় জনসংখ্যা নীতির অনুমোদন প্রদান করেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, সারাদেশে পুষ্টি কার্যক্রম গ্রহণ করেছে এবং বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান করছে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের সমস্যাসমূহ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSCSocial Work 2nd Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।