মৌল মানবিক চাহিদা হিসেবে 'বস্ত্র চাহিদা' ব্যাখ্যা কর।
উত্তর: মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা হলো বস্তু। এ চাহিদা পূরণ ছাড়া কোনো মানুষ সমাজে বসবাস করতে পারে না। বস্ত্র ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বস্ত্র একদিকে যেমন লজ্জা নিবারণ করে অন্যদিকে শীত, তাপ ও রোগ থেকেও আমাদেরকে রক্ষা করে। তাছাড়া মানবসভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রের প্রয়োগ শুধু অপরিহার্য নয় বরং মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র বিকাশেও বস্ত্রের গুরুত্ব সর্বাধিক। দৈহিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি সকল দিক থেকেই বস্ত্রের আবশ্যকতা অনস্বীকার্য। যে কারণে বস্ত্রকে মানবিক চাহিদা বলা হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মৌল মানবিক চাহিদা হিসেবে 'বস্ত্র চাহিদা' ব্যাখ্যা কর।
উত্তর