উদ্দীপকের ছবিটিতে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় মৌল মানবিক চাহিদা খাদ্যের অভাব পরিলক্ষিত হয়।
মৌল মানবিক চাহিদার মধ্যে প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। একজন মানুষের শরীরের বৃদ্ধি ও বিকাশ এবং কর্মশক্তি দানে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা আবশ্যক। এছাড়া যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা ও রোগ-প্রতিরোধের মাধ্যমে দেহকে সুস্থ ও সবল রাখে তাকেই খাদ্য বলে। খাদ্যের উপাদান ছয়টি। যথা— শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এর অভাবে মানুষ পুষ্টিহীনতায় ভোগে। তাই মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খাদ্যের এ সকল উপাদান গ্রহণ করা জরুরি।
উদ্দীপকের ছবিতে অপুষ্টির শিকার একজন মানুষের চিত্র ফুটে উঠেছে। যা খাদ্যের অভাবে সৃষ্ট পুষ্টিহীনতাকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের ছবিতে মৌল মানবিক চাহিদা খাদ্যের অভাব রয়েছে।