উদ্দীপকে কোন বিষয়টি কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কাঠামোতে দেখানো সমস্যাগুলো অপুষ্টি, স্বাস্থ্যহীনতা, সামাজিক নিরাপত্তাহীনতা, কিশোর অপরাধ, অজ্ঞতা ও বস্তি সমস্যা- এ সমস্তই মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা অন্যতম। কিন্তু যখন এসব চাহিদা পূরণ হয় না, তখন সমাজে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন- পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের অভাবের ফলে মানুষ অপুষ্টিতে ভোগে। পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে সাধারণ রোগও বড় আকারে ধারণ করে। আবার মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার অভাবে মানুষ সঠিক দিকনির্দেশনা পায় না এবং সহজেই কুসংস্কার ও অজ্ঞতার শিকার হয়। বাসস্থানের অভাবে মানুষ নিম্নমানের বস্তিতে বসবাস করতে বাধ্য হয়। অধিকন্তু মৌলিক চাহিদার অভাব মানুষকে অপরাধমূলক কর্মকান্ডের দিকে ঠেলে দেয়। বেকারত্ব ও দারিদ্র্য মানুষকে চুরি, ডাকাতিসহ নানা অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। ফলে সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায়। আবার দারিদ্র্যের ফলে অনেক শিল্প ও কিশোর বাধ্য হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। পরিবারে পর্যাপ্ত খাদ্যের অভাব তাদের অপরাধ জগতে প্রবেশ করায়।সুতরাং উদ্দীপকের কাঠামোতে উল্লিখিত সমস্যাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, মৌলিক মানবিক চাহিদার অপূরণই এসব সমস্যার মূল কারণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর