উক্ত বিষয়টির অপূরণজনিত সমস্যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলো মৌলিক মানবিক চাহিদা অপূরণের ফলে সৃষ্টি হয়েছে, যা একটি দেশের সার্বিক উন্নয়নের পথে বড় বাধা। একটি জাতির উন্নতি নির্ভর করে তার জনগণের সুস্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ আবাসস্থল এবং সুষ্ঠু, সুন্দর ও স্থিতিশীল সামাজিক পরিবেশের ওপর। কিন্তু যখন মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে নানাবিধ উপায়ে ব্যাহত করে। প্রথমত, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা উৎপাদনশীলতা কমায়। পুষ্টির অভাবে জনগোষ্ঠী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে, যা তাদের কর্মক্ষমতা হ্রাস করে। স্বাস্থ্যসেবা না পাওয়ায় রোগের প্রকোপ বাড়ে। ফলে শ্রমশক্তি কমে যায় এবং উৎপাদনশীলতা ব্যাহত হয়। দ্বিতীয়ত, শিক্ষার অভাবে দক্ষ মানবসম্পদ গঠিত হয় না। ফলে তারা উন্নত চাকরি বা ব্যবসার সুযোগ পায় না। এতে জাতীয় অর্থনীতি বিকাশ বাধাগ্রস্ত হয়। তৃতীয়ত, স্বাভাবিক পন্থায় মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে যেমন- চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি ইত্যাদিতে জড়িয়ে পড়ে, যা সামাজিক নিরাপত্তাহীনতা ও অস্থিরতার জন্ম দেয়। ফলে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। চতুর্থত, পর্যাপ্ত বাসস্থানের অভাবে বস্তি এলাকাগুলো বৃদ্ধি পায়, যেখানে অপরাধ, নোংরা পরিবেশ ও রোগের প্রকোপ বেশি থাকে। এসমস্ত সমস্যাও আমাদের জাতীয় অগ্রগতির অন্তরায় হিসেবে কাজ করে। অতএব উপরিউক্ত বিশ্লেষণ থেকে বোঝা যায়, মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা শুধু ব্যক্তি ও সমাজের জন্য নয়, বরং সমগ্র দেশের উন্নয়নের জন্য একটি বড় বাধা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির অপূরণজনিত সমস্যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বিশ্লে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর