উদ্দীপকে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো মৌল মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা বলতে মানুষের জীবনের, জন্য অপরিহার্য প্রয়োজনীয় উপকরণসমূহকে বোঝায়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। এই মৌলিক মানবিক চাহিদাগুলো মানুষকে একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে। মৌলিক চাহিদার কতিপয় বৈশিষ্ট্য রয়েছে।প্রথমত, মৌলিক চাহিদা অপরিবর্তনীয়। সময়, স্থান ও বা পরিস্থিতির পরিবর্তন হলেও মৌলিক চাহিদাগুলো অপরিবর্তনীয় থাকে। দ্বিতীয়ত, মৌলিক চাহিদা সর্বজনীন। সকল মানুষ, সমাজ ও ,সংস্কৃতির জন্য মৌলিক চাহিদা অভিন্ন। তৃতীয়ত, সমাজ ও সভ্যতা বিকাশে মৌলিক মানবিক চাহিদা অপরিহার্য। কেননা শিক্ষা, বস্ত্র, আবাসন ইত্যাদি ব্যতীত সভ্যতা কল্পনা করা যায় না। চতুর্থত, মৌলিক মানবিক চাহিদা পরিপূরণের সুযোগ সমাজে শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা আনয়ন করে। অন্যদিকে, এর অপূরণজনিত কারণে সমাজে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়।উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে বলা যায়, মানবজীবনে মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর