মানবজীবনে উক্ত বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: মানুষের জীবনযাত্রার জন্য কিছু অপরিহার্য উপাদান প্রয়োজন, যা মৌল মানবিক চাহিদা হিসেবে পরিচিত। উদ্দীপকে উল্লিখিত ছক অনুযায়ী মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন অন্তর্ভুক্ত। এসব চাহিদা পূরণ না হলে মানবজীবন সুস্থ, সুন্দর ও স্থিতিশীলভাবে পরিচালিত করা সম্ভব নয়। মানবজীবনে তাই মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব অত্যাবশক। খাদ্য, বস্ত্র ও বাসস্থান মানুষের শারীরিকভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যের অভাবে অপুষ্টি, দুর্বলতা ও রোগপ্রবণতা বৃদ্ধি পায়। বাসস্থান মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এবং বস্ত্র শরীরকে আবৃত ও সুরক্ষিত রাখে। আবার মানুষের সুস্থতার জন্য চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা সুবিধা না থাকলে রোগব্যাধি বৃদ্ধি পাবে, মানুষের কর্মক্ষমতা হ্রাস পাবে, জাতীয় উৎপাদন কমে যাবে এবং গড় আয়ু হ্রাস পাবে। শিক্ষা মানুষকে জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং সমাজে উপযুক্ত ভূমিকা পালনে সহায়তা করে। শিক্ষা ব্যতীত জাতীয় সমৃদ্ধি অর্জন ও সভ্য জাতি গঠন করা অসম্ভব। অপরপক্ষে বিনোদন মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অবসাদ দূর করতে এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে বিনোদনমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সমাজে মৌলিক মানবিক চাহিদা পূরণ হয় না, সেখানে দারিদ্র্য, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও অশিক্ষার হার বৃদ্ধি পায়। অন্যদিকে মৌলিক চাহিদার নিশ্চয়তা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে।সুতরাং মৌলিক মানবিক চাহিদা পূরণ করা শুধু ব্যক্তি জীবনেই নয়, বরং সামাগ্রিক সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা হলে দরিদ্র কমবে, সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং একটি উন্নত সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে উঠবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মানবজীবনে উক্ত বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর