উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপ রয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত ১৫ ধারা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা। সাংবিধানিক অধিকার হিসেবে সকল নাগরিকের মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কতকগুলো সুদূরপ্রসারী ও বাস্তবসম্মত' পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।উদ্দীপকে যেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-নিরক্ষরতা ও অজ্ঞতা, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সমস্যাগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এসব সমস্যা সমাধানে সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপ রয়েছে। সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অঙ্গীকার প্রতিপালনে 'সকলের জন্য শিক্ষা' নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। বাজেটে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছে। এছাড়া আরও নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতা রোধে সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লি উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে চাল এবং গম আমদানি করা হয়েছে।এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। দ্রব্যমূল্য যাতে বিক্রেতারা ইচ্ছামতো বাড়াতে না পারে, সেজন্য 'টিসিবি' কর্তৃক মনিটরিং ব্যবস্থায় দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা টানানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আইন অনুযায়ী দোকানে দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো বাধ্যতামূলক। দেশের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থা করেছে সরকার।পরিশেষে বলা যায়, উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসম…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর