উদ্দীপকে সোহানের এলাকার দরিদ্র মানুষের মতো, বাংলাদেশ কেন মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সোহানের এলাকার দরিদ্র মানুষের মতো বাংলাদেশ সারাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থতার মূল কারণ এর প্রতিবন্ধকতা।বাংলাদেশের জনমানুষের মৌল মানবিক চাহিদা পূরণে প্রধান বাধা হলো. এর অধিক জনসংখ্যা। বাংলাদেশের আয়তন ও সম্পদের তুলনায়, এর জনসংখ্যা অধিক। ফলে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি দেখা দেয়। দ্বিতীয়ত, অনুন্নত কৃষিব্যবস্থার ফলে বাংলাদেশের উৎপাদিত খাদ্যশস্য দ্বারা সকলের চাহিদা মেটানো সম্ভব হয় না। প্রতিবছরের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ জাতীয় ক্ষেত্রে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রয়োজনের তুলনায় এদেশে শিল্প উদ্যোগের ঘাটতি রয়েছে। অজ্ঞতা ও নিরক্ষরতার ফলেও গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অপরিকল্পিত নগরায়ণ উন্নয়নকে অনেকটাই পিছিয়ে দেয়। দুর্নীতি সকল ক্ষেত্রে জাতীয় লক্ষ্যকে বারবার ব্যাহত করে। সম্পদের অসম বণ্টন সমাজের -মধ্যে বিভেদ তৈরি করে উন্নয়নকে ব্যাহত করে। সামাজিক কুসংস্কার মৌল মানবিক চাহিদা পূরণের পথকে বাধাগ্রস্ত করে। এছাড়া আরও যে প্রতিবন্ধকতা রয়েছে তা হলো- মাথাপিছু আয়ের কমতি, বৈদেশিক ঋণ ও সাহায্যের ওপর নির্ভরশীলতা, বাণিজ্য ঘাটতি প্রভৃতি।মোটকথা উপর্যুক্ত কারণেই বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোহানের এলাকার দরিদ্র মানুষের মতো, বাংলাদেশ কেন মৌল মানবিক…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর