উদ্দীপকে উল্লিখিত সোহানের এলাকার মতো দরিদ্র মানুষদের মৌল মানবিক চাহিদা পূরণে সরকারি কর্মসূচিগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সোহানের এলাকার মতো গৃহহীন ও ভূমিহীন দরিদ্র মানুষদের মৌল মানবিক চাহিদা পূরণের জন্য সরকারের নানামুখী পদক্ষেপ রয়েছে।গৃহহীন ও ভূমিহীন দরিদ্রদের জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে- 'গুচ্ছগ্রাম প্রকল্প, গৃহায়ন ঋণ প্রকল্প, পুনর্বাসন প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ঘরে ফেরা প্রকল্প প্রভৃতি। দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়নের লক্ষ্যে সরকার ১৯৯৭-৯৮ সালে গৃহায়ন তহবিল গঠন করে। এর আওতায় প্রায় ৪ লক্ষ গৃহহীন মানুষ উপকৃত হয়েছে। গৃহনির্মাণ কর্মসূচির আওতায় প্রায় ৭৬ হাজার গৃহনির্মাণ সম্পন্ন হয়েছে।শহরাঞ্চলের ভাসমান জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে কয়েকটি পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭৭ সালে গ্রহণ করা হয় আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সরকার খাসজমিতে গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ করেছে। এ পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি পর্যায় সম্পন্ন হয়েছে। ঢাকায় বস্তিতে বসবাসকারী ছিন্নমূল অসহায় মানুষদের নিজ এলাকায় স্বস্তিকর পরিবেশে বাসগৃহে প্রত্যাবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে 'ঘরে ফেরা' কর্মসূচি গ্রহণ করা হয়। 'সকলের জন্য আবাসন' কর্মসূচির আওতায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে গৃহায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।অতএব বলা যায়, গৃহহীন ও ভূমিহীন দরিদ্রদের জন্য বাংলাদেশ সরকার ব্যাপক ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সোহানের এলাকার মতো দরিদ্র মানুষদের মৌল মানবিক চাহ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর