উক্ত মৌল মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি আলোচনা কর ।
উত্তর: মৌলিক মানবিক চাহিদা বস্ত্রের চাহিদা পূরণের বর্তমান অবস্থা স্বাধীনতা-পরবর্তী সময় থেকে ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে।বাংলাদেশের মানুষের বার্ষিক গড় কাপড়ের চাহিদা অনুযায়ী উৎপাদন কম হলেও অতীতের তুলনায় বাংলাদেশ বস্ত্র খাতে অনেকখানি এগিয়েছে। বেসরকারি ব্যক্তিমালিকানায় পরিচালিত হয় শিল্পকারখানার নেতৃত্বে। দেশের বর্তমান কটন স্পিনিং মিলের সংখ্যা ৪২৯টি। এর মধ্যে সরকারি খাতে ২২টি ও বেসরকারি খাতে ৪০৭টি। এসব মিলে সুতা উৎপাদন ক্ষমতা ২১০৬ মিলিয়ন কেজি। আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা দেশের উৎপাদন, দ্বারা মেটানো অসম্ভব। ফলে প্রতিবছরই বিদেশ থেকে প্রচুর পরিমাণ কাপড়, সুতা ও কাঁচা তুলা আমদানি করতে হয়। চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় কাপড়ের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে। ফলে স্বল্পমূল্যে বিদেশ থেকে পুরাতন কাপড় আমদানি করে অভ্যন্তরীণ ঘাটতি পূরণের চেষ্টা করা হয়।তাই আমদানি কমিয়ে এনে দেশের উৎপাদন বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত রেখে এর সুষ্ঠু সমন্বয় করা জরুরি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত মৌল মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি আলোচনা কর ।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর