উদ্দীপকে বশির মিয়ার পরিবারের মৌল মানবিক চাহিদা পূরণের চিত্র ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বশির মিয়ার পরিবারের সদস্যদের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার চাহিদা অপূরিত থেকে যায়।মানুষের জীবনধারণ, শারীরিক প্রবৃদ্ধি, মানসিক রিকাশ ও পরিতৃপ্তি এবং সভ্য সামাজিক জীবনযাপন ও তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ আবশ্যক, সেগুলোর সমষ্টিই মৌলিক মানবিক চাহিদা। মার্কিন গবেষক চার্লট টোলে (Charlotte Towle) তার 'Common Human Needs [গণিত] গ্রন্থে ছয়টি চাহিদাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। সেগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্তবিনোদন। এগুলোর প্রত্যেকটিই অবশ্য পূরণীয় চাহিদা। বশির মিয়ার পরিবারের সদস্যদের ক্ষেত্রে এসব চাহিদার মধ্যে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার চাহিদা প্রয়োজনীয় মাত্রায় পূরণ হচ্ছে না। খাদ্য সংকট তথা খাদ্যদ্রব্যের অপ্রতুলতা স্বাস্থ্য ঝুঁকি তথা অনিরাপদ স্বাস্থ্য পরিবেশ এবং শিক্ষার সুযোগ-সুবিধার অপ্রতুলতা। বশির মিয়ার পরিবারের তিনটি চাহিদাই অপূর্ণ থাকার প্রমাণ বহন করছে।সুতরাং বশির মিয়ার পরিবারের সদস্যদের মৌল মানবিক চাহিদার অর্ধেক ক্ষেত্রের অপূর্ণতা সুস্পষ্টভাবেই প্রতীয়মান হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বশির মিয়ার পরিবারের মৌল মানবিক চাহিদা পূরণের চিত্র ব্যাখ্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর