উদ্দীপকে দিনমজুর বশিরসহ দেশের বিপুল জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দিনমজুর বশিরসহ দেশের বিপুল জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।বাংলাদেশের জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে পরিকল্পনামাফিক এগোচ্ছে। জাতীয় কৃষিনীতি ও টেকসই উন্নয়ন অভীষ্ট (SGD)-এর সমন্বিত লক্ষ্যমাত্রা সামনে রেখে ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, নিবিড় চাষ, উন্নতমানের ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, জমির ব্যবহার বহুধাকরণ, পতিত জমি পুনরুদ্ধার, লবণাক্ততা সহিষ্ণু ও স্বল্প সময়ের শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রভৃতিতে কার্যক্রম গ্রহণ করেছে। চরম দারিদ্র্যের অবস্থার উন্নয়নে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), বিনামূল্যে প্রদত্ত খাদ্য (GR), টেস্ট রিলিফ (TR) ভিজিএফ, ভিজিডি, স্কুল ফিডিং, খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি প্রভৃতি বাস্তবাযন করা হচ্ছে। বস্ত্র চাহিদা পূরণে এই গবেষণার পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু আমদানি করা হয়। বাসস্থানের চাহিদা মেটাতে সরকারের 'ঘরে ফেরা' কর্মসূচি এবং 'সকলের জন্য আবাসন' কর্মসূচিতে গৃহায়ন ও আশ্রয়ণ প্রকল্পের কথা উল্লেখযোগ্য। শিক্ষার চাহিদা পূরণে বিনামূল্যে বই বিতরণ, 'উপবৃত্তি প্রদান, সকলের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিতকরণসহ বহু পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। শিক্ষা, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করছে। স্বাস্থ্যের চাহিদা পূরণে জাতীয় স্বাস্থ্যনীতি অনুসারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় শিশুদের মারাত্মক ছয়টি রোগের টিকা কর্মসূচি চলমান রয়েছে। দেশব্যাপী পোলিও টিকা এবং কৃমিনাশক ওষুধ স্কুলে স্কুলে খাওয়ানো হচ্ছে। চিত্তবিনোদনের নান্দনিক ও দর্শনীয় স্থানেরপাশাপাশি বিভিন্ন উৎসবকে আরও আকর্ষণীয় করা হয়েছে। সর্বোপরি বলা যায়, মৌল মানবিক চাহিদা পূরণে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দিনমজুর বশিরসহ দেশের বিপুল জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূর…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর