মৌলিক মানবিক চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
উত্তর: মৌলিক মানবিক পূরণে বাংলাদেশ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।সরকারের সুদুরপ্রসারী ও বাস্তবসম্মত পদক্ষেপের মধ্যে প্রথমেই রয়েছে সর্বজনীন শিক্ষা কর্মসূচি। সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপবৃত্তি কার্যক্রম; চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4); দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি; মৌলিক সাক্ষরতা প্রকল্প প্রভৃতিসহ আরও অনেক কার্যক্রম গ্রহণ করেছে। দ্বিতীয়ত, আধুনিক শিল্পনির্ভর সমাজে কারিগরি শিক্ষার প্রসারে কাঠামোগত ও অবকাঠামোগত সুযোগ বৃদ্ধি করা হয়েছে। তৃতীয়ত, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টেকসই, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১, অষ্টম পণ্যবার্ষিক পরিকল্পনা, জাতীয় কৃষিনীতি ২০১৮, জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ প্রভৃতি SDG এবং ডেল্টা প্লান-২১০০ এর বিবেচনায় চলমান রয়েছে। চতুর্থত, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। যা মানুষের জীবনচক্র বিবেচনায় নিয়ে গ্রহণ করা হয়। জনগণের খাদ্য নিরাপত্তা, অতিদরিদ্র ও দুস্থদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ ছাড়াও বেশি কিছু কার্যক্রম সরকার পরিচালনা করছে। এদের মধ্যে আশ্রয়ণ, গৃহায়ন, ঘরে ফেরা ইত্যাদি উল্লেখযোগ্য। পঞ্চমত, নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম যেমন বয়স্ক ভাতা, দুস্থ মহিলা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি চলমান রয়েছে। এছাড়া যে পদক্ষেপগুলো রয়েছে তা হলো খাদ্য সাহায্য কর্মসূচি যেমন- OMS, VGF, TR, কমিউনিটি ক্লিনিকভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, ক্ষুদ্রঋণ, পরিবার পরিকল্পনা প্রভৃতি কার্যক্রম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মৌলিক মানবিক চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর