উদ্দীপকের জসিমের পরিবার কোন কোন মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ? ব্যাখ্যা কর।।
উত্তর: উদ্দীপকে জসিমের পরিবার প্রধানত খাদ্য, বাসস্থান এবং শিক্ষা এ তিনটি মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল মানবিক চাহিদা হলো খাদ্য, বাসস্থান এবং শিক্ষা। খাদ্য শরীরকে শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ জীবনধারণের সুযোগ করে দেয়। বাসস্থান মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং একটি নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপনের পরিবেশ তৈরি করে। আর শিক্ষা মানুষের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের পথ খুলে দেয়। যখন এ তিনটি মৌলিক চাহিদা পূরণ হয়, তখন মানুষ 'একটি সম্মানজনক এবং উন্নত জীবন ধারণ করতে পারে। উদ্দীপকে নদীভাঙনে জসিমের পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা গৃহহীন হয়ে পড়ে। ফলে তারা ফুটপাতে আশ্রয় নিতে বাধ্য হয়, যা তাদের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতাকে নির্দেশ করে। অন্যদিকে, দারিদ্র্যের কারণে জসিম কখনো বিদ্যালয়ে যেতে পারেনি, ফলে শিক্ষালাভের মৌলিক সুযোগ থেকেও সে বঞ্চিত হয়েছে। এছাড়া পর্যাপ্ত আয় না থাকায় পরিবারের সদস্যরা নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে খাবারও পায় না, যা তাদের জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তোলে। অতএব বলা যায় যে, জসিমের পরিবারের মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা- সবগুলোই পূরণ হয়নি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জসিমের পরিবার কোন কোন মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ? ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর