উদ্দীপকে উল্লিখিত আজিমের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা থেকে কী সমস্যা সৃষ্টি হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আজিমের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে যেসব সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো হলো পুষ্টিহীনতা, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা ও অপরাধপ্রবণতা।যেকোনো দেশের সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা। মৌলিক মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ না হলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। দারিদ্র্য, অধিক জনসংখ্যা, নিরক্ষরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণে মানুষ মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। উদ্দীপকের রফিক সিডরে মারা যাওয়ায় তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতার শিকার হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের ব্যয়ভার মেটানোও সম্ভব হচ্ছে না। পরিমিত খাবার না পাওয়ায় তাদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দিবে। পুষ্টিহীনতার সাথে স্বাস্থ্যহীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুস্বাস্থ্যের জন্য শুধু খাবারই নয়, ভালো আবাসন ও পোশাক প্রয়োজন। কিন্তু পরিবারে সদস্যসংখ্যা বেশি হওয়ায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে পরিমিত খাবারের যোগান' দেওয়াই অসম্ভব, সেখানে ভালো বাসস্থান ও পোশাক তো কল্পনাতীত। মৌল মানবিক চাহিদার অন্যতম শিক্ষা। সেই শিক্ষার সুযোগ থেকেও রফিকের ছেলেমেয়ে বঞ্চিত। ফলশ্রুতিতে নিরক্ষরতা ও অজ্ঞতার মতো এমন এক সমস্যার সৃষ্টি হবে, যার সাথে জড়িয়ে আছে অসচেতনতা, দারিদ্র্য, বেকারত্ব, পুষ্টিহীনতার মতো নানাবিধ সমস্যা। এছাড়া মৌল মানবিক চাহিদার ব্যর্থতা ব্যর্থতা থেকে রফিকের পরিবারে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেতে পারে। কেননা অপূরিত মৌলিক মানবিক চাহিদা সমাজে অপরাধপ্রবণতা সৃষ্টির একটি শক্তিশালী কারণ। সেই সাথে নানা সংক্রামক ব্যাধি, কর্মদক্ষতা লোপ, নৈতিক অধঃপতন, ভিক্ষাবৃত্তি, হতাশা, ব্যর্থতা, শিশুশ্রম ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আজিমের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থতা থ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর