উদ্দীপকে রহিমার পরিবারে কোন কোন মৌল মানবিক চাহিদার অভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিমা বেগমের পরিবারের ঘটনায় বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিত্তবিনোদন নামক মৌল মানবিক চাহিদার অভাবের বিষয়টি ফুটে উঠেছে।উদ্দীপকের ঘটনায় দেখা যায়, বিধবা রহিমা বেগম পাঁচজন ছেলেমেয়ে নিয়ে বস্তিতে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন, যা বাসস্থানের সংকটকে প্রতিফলিত করে। আবার অন্যের ইটভাটায় কাজ করার মাধ্যমে প্রাপ্ত সামান্য মজুরির অর্থ দিয়ে ডাল-ভাতের সংস্থানটুকু পর্যন্ত করা কষ্টকর হয়ে যায়, সেখানে পুষ্টিকর খাবার তো চিন্তারও বাইরে! এর মধ্য দিয়ে প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবারের অভাবটি ফুটে ওঠে। অপরপক্ষে, দরিদ্রর্তার কারণে সন্তানকে স্কুলে পাঠাতে পারেন না, সন্তানদের প্রয়োজনমাফিক, কাপড়-চোপড় কিনে দিতে পারেন না এবং তাদের পরিবারে বিনোদনের সাধারণ উপকরণ রেডিও-টেলিভিশন পর্যন্ত নেই, সেগুলো যথাক্রমে শিক্ষা, বস্ত্র এবং চিত্তবিনোদনের মতো মৌল মানবিক চাহিদার অভাবের বিষয়টি চিত্রিত করছে।সুতরাং বলা যায়, উদ্দীপকে রহিমা বেগমের পরিবারের ঘটনায় যে চিত্র ফুটে উঠেছে, তা বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিত্তবিনোদন নামক মৌল মানবিক চাহিদার অভাবের বিষয়টিকে স্পষ্ট করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিমার পরিবারে কোন কোন মৌল মানবিক চাহিদার অভাব রয়েছে? ব্যা…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর