শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যেসব মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয় সেগুলো হলো- খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান।মানুষের চাহিদা অসীম। তবে জৈবিক ও সামাজিক অস্তিত্বের প্রশ্নে কিছু কিছু চাহিদাকে অত্যাবশ্যক বলে মনে করা হয়। এগুলোই হলো মৌল মানবিক চাহিদা। উদ্দীপকে দেখা যায়, বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। এর পাশাপাশি শিক্ষালাভের অসুবিধা, চিকিৎসা সংকট ও ঘরবাড়ি মেরামতের অসুবিধার কথাও বলা হয়েছে। এসব দিক বিবেচনায় বলা যায়, ফসলের ক্ষতি হলে মৌল মানবিক চাহিদা খাদ্যে ঘাটতি দেখা দিবে এবং খাদ্যের চাহিদা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। শিক্ষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক চাহিদা। শিক্ষালাভের সুযোগ না থাকলে কিংবা শিক্ষা গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হলে এ চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। চিকিৎসা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। আমরা অসুস্থ হলে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে উঠি। কোনো কারণে চিকিৎসাসেবা ব্যাহত হলে এ চাহিদাও পূরণ হয় না। জীবন ধারণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো বাসস্থান; যা সুষ্ঠু জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, বিপদকালে সহায়তা, গোপনীয়তা থেকে রক্ষা পেতে অপরিহার্য।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারেনি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

জীবন রক্ষার জন্য 'খাদ্য' নামক মৌল মানবিক চাহিদার প্রয়োজন।

উত্তর

মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ নির্ভর করে শিক্ষার ওপর। শিক্ষা ছাড়া কোনো মানুষ বা জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। ব্যক্তির দেহ, মন ও আত্মার বিকাশ সাধনের পূর্বশর্ত হলো শিক্ষা। তাই শিক্ষাকে মৌল মানবিক চাহিদার অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষা শুধু চাহিদা নয়, সাথে সাথে এটি অন্যসব চাহিদা পূরণের মূল চাবিকাঠি।

উত্তর

উদ্দীপকে যেসব মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয় সেগুলো হলো- খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান।মানুষের চাহিদা অসীম। তবে জৈবিক ও সামাজিক অস্তিত্বের প্রশ্নে কিছু কিছু চাহিদাকে অত্যাবশ্যক বলে মনে করা হয়। এগুলোই হলো মৌল মানবিক চাহিদা। উদ্দীপকে দেখা যায়, বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। এর পাশাপাশি শিক্ষালাভের অসুবিধা, চিকিৎসা সংকট ও ঘরবাড়ি মেরামতের অসুবিধার কথাও বলা হয়েছে। এসব দিক বিবেচনায় বলা যায়, ফসলের ক্ষতি হলে মৌল মানবিক চাহিদা খাদ্যে ঘাটতি দেখা দিবে এবং খাদ্যের চাহিদা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। শিক্ষা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক চাহিদা। শিক্ষালাভের সুযোগ না থাকলে কিংবা শিক্ষা গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হলে এ চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। চিকিৎসা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। আমরা অসুস্থ হলে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে উঠি। কোনো কারণে চিকিৎসাসেবা ব্যাহত হলে এ চাহিদাও পূরণ হয় না। জীবন ধারণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো বাসস্থান; যা সুষ্ঠু জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, বিপদকালে সহায়তা, গোপনীয়তা থেকে রক্ষা পেতে অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে অনুপস্থিত মৌল মানবিক চাহিদাগুলোর মানবজীবনে অপরিসীম তাৎপর্য রয়েছে।সামাজিক জীব হিসেবে মানুষের বেঁচে থাকা এবং সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে মানবজীবনে মৌল চাহিদাগুলো পূরণের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনধারণ, দৈহিক ও মানবিক বিকাশ এবং সভ্য ও মর্যাদাসম্পন্ন জীবনযাপনের অপরিহার্য উপকরণ হলো মৌলিক মানবিক চাহিদা। উদ্দীপকে অকাল বন্যার কারণে হাওর অঞ্চলের মানুষের বেশ কিছু মৌলিক চাহিদা পূরণে অন্তরায় সৃষ্টি হয়েছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের সমস্যা এখানে দৃশ্যমান হয়েছে। এগুলো আমাদের মৌল মানবিক চাহিদা। মানবজীবনে মৌলিক চাহিদাগুলো পূরণের তাৎপর্যকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি- জীবনধারণ ও দৈহিক বিকাশের জন্য, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এবং সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্য। মানুষের অস্তিত্ব রক্ষা এবং দৈহিক গঠন ও বিকাশের জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করা অত্যাবশ্যক। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য খাদ্য খাওয়া, স্বাস্থ্যকর বাসস্থানে বসবাস করা আমাদের মৌলিক চাহিদা। মানুষের মানবিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সুষম খাদ্য, স্বাস্থ্যকর পরিবেশ, উপযুক্ত শিক্ষা এবং গঠনমূলক চিত্তবিনোদনের চাহিদা পূরণের তাৎপর্য অপরিসীম। সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্যও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়া প্রয়োজন। অন্যথায় মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই বলা যায়, মানবজীবনে মৌল মানবিক চাহিদার তাৎপর্য অপরিসীম।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।