উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অনুপস্থিত মৌল মানবিক চাহিদাগুলোর মানবজীবনে অপরিসীম তাৎপর্য রয়েছে।সামাজিক জীব হিসেবে মানুষের বেঁচে থাকা এবং সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে মানবজীবনে মৌল চাহিদাগুলো পূরণের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনধারণ, দৈহিক ও মানবিক বিকাশ এবং সভ্য ও মর্যাদাসম্পন্ন জীবনযাপনের অপরিহার্য উপকরণ হলো মৌলিক মানবিক চাহিদা। উদ্দীপকে অকাল বন্যার কারণে হাওর অঞ্চলের মানুষের বেশ কিছু মৌলিক চাহিদা পূরণে অন্তরায় সৃষ্টি হয়েছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের সমস্যা এখানে দৃশ্যমান হয়েছে। এগুলো আমাদের মৌল মানবিক চাহিদা। মানবজীবনে মৌলিক চাহিদাগুলো পূরণের তাৎপর্যকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি- জীবনধারণ ও দৈহিক বিকাশের জন্য, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এবং সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্য। মানুষের অস্তিত্ব রক্ষা এবং দৈহিক গঠন ও বিকাশের জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করা অত্যাবশ্যক। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য খাদ্য খাওয়া, স্বাস্থ্যকর বাসস্থানে বসবাস করা আমাদের মৌলিক চাহিদা। মানুষের মানবিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সুষম খাদ্য, স্বাস্থ্যকর পরিবেশ, উপযুক্ত শিক্ষা এবং গঠনমূলক চিত্তবিনোদনের চাহিদা পূরণের তাৎপর্য অপরিসীম। সামাজিক জীব হিসেবে মর্যাদা রক্ষার জন্যও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়া প্রয়োজন। অন্যথায় মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই বলা যায়, মানবজীবনে মৌল মানবিক চাহিদার তাৎপর্য অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর