চিত্রে '?' চিহ্নিত স্থানটি কোন মৌলিক মানবিক চাহিদাকে নির্দেশ করছে? আলোচনা কর।
উত্তর: চিত্রে '?' (জিজ্ঞাসা) চিহ্নিত স্থানটিতে মৌলিক মানবিক চাহিদা খাদ্যকে নির্দেশ করছে।চিত্রটি মূলত 'খাদ্য ঘাটতির প্রভাব' দেখানোর মাধ্যমে বোঝাচ্ছে, খাদ্যের অভাব কেবল পুষ্টিহীনতার সমস্যা সৃষ্টি করে না, বরং এটি অর্থনীতি, শ্রম, উৎপাদনশীলতা, স্বাস্থ্য এবং সামাজিক কাঠামোর ওপরও ব্যাপক প্রভাব ফেলে। এটি একটি চক্রাকার সমস্যা, যেখানে এক সমস্যা থেকে আরেকটি সমস্যা সৃষ্টি হয় এবং পুরো সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাব দেখা দিলে খাদ্য সংকট তৈরি হয়। ফলে মানুষ প্রয়োজনীয় পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে না। এর থেকেই সৃষ্টি হয় পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতা। পুষ্টিহীনতা এবং স্বাস্থ্যহীনতা থেকে মানুষের দেহে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এই থেকেই সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। মানুষের সামগ্রিক ব্যয়ও বৃদ্ধি পায়। রোগ ও স্বাস্থ্যহীনতার ফলে মানুষের শরীরে প্রয়োজনীয় শক্তি থাকে'না, তখন তারা ঠিকমতো কাজ করতে পারে না। এবং মোট জাতীয় উৎপাদন হ্রাস পায়।সুতরাং এই চিত্র থেকে বোঝা যায়, যে খাদ্য ঘাটতি একটি চক্রাকার সমস্যা, যা ব্যক্তিগত স্বাস্থ্য থেকে শুরু করে জাতীয় অর্থনীতি পর্যন্ত গভীর প্রভাব ফেলে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
চিত্রে '?' চিহ্নিত স্থানটি কোন মৌলিক মানবিক চাহিদাকে নির্দেশ করছে? …
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর