উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিক থেকে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ২০২৪-এর আন্দোলন নিয়ে গণমানুষের প্রত্যাশার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মিল রয়েছে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নতুন মাত্রা যোগ করা জুলাই গণ-অভ্যুত্থানের কথা বলা হয়েছে। ১৯৬৯ কিংবা ১৯৯০ থেকে পৃথক ২০২৪-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতিকে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের পথ তৈরি করে দিয়েছে। উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। সে সময় পাকিস্তানি শাসকদের অপশাসন ও শোষণ-নির্যাতনে এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। সংগত কারণেই এ দেশের মানুষ যুদ্ধজয়ের মধ্য দিয়ে শোষণমুক্ত ও বৈষম্যহীন নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করে। একইভাবে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায়ও ২০২৪-এর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে ঘিরে এ দেশের মানুষের প্রত্যাশার কথা বলা হয়েছে। যেখানে এ দেশের মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে শুরু করে। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মিল রয়েছে।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার কোন দিক থেকে মিল রয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর