"উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার চেতনাগত ঐক্য বিদ্যমান।” – মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: স্বৈরাচারী সরকারের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হাজারো আত্মত্যাগের মাধ্যমে সফল হওয়ায় "উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার চেতনাগত ঐক্য বিদ্যমান"- মন্তব্যটি যথার্থ। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় চিরকাল স্বাধীনচেতা বাঙালি জাতির সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। বারবার পরাধীনতা ও বৈষম্যের শিকার হওয়া দৃঢ়চেতা বাঙালি জাতি প্রত্যেকবার অপশক্তিকে শক্ত হাতে মোকাবিলা করেছে। যার ধারাবাহিকতায় গণমানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে তারা' ২০২৪-এর আন্দোলনে অংশ নেয়। উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা লাভ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু এর পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী এ দেশের মানুষের ওপর বৈষম্য করতে শুরু করে। শুধু তাই নয়, তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলনেও অনেক লোক প্রাণ হারায়। অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনাটি ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। স্বৈরাচার সরকারের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলে। একইভাবে উদ্দীপকের ঘটনাবর্তেও পাকিস্তানি শাসকদের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের কথা বলা হয়েছে, যার চূড়ান্ত পরিণতি বাংলাদেশের স্বাধীনতা। এদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
"উদ্দীপকের সাথে 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার চেতনাগত ঐক্য বিদ্যমান।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর