উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে সম্পূর্ণ তুলে ধরে কি?- বিচার করো।
উত্তর: উদ্দীপকে কেবল আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শোষণমুক্তির প্রত্যাশা থাকায় উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে সম্পূর্ণ তুলে ধরে না। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় সম্প্রতি ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অর্জন বর্ণনা করা হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে সরকার চরম দমননীতি ও হত্যাযজ্ঞ পরিচালনা করলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা প্রতিরোধে এগিয়ে আসে। ফলে গণঅভ্যুত্থান ঘটে এবং সরকার প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। সেই সময় পশ্চিম পাকিস্তানি শাসকদের অপশাসন এবং মিলিটারি বাহিনীর নৃশংস আক্রমণে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। সংগত কারণেই মকবুলের মতো তরুণরা মুক্তিযুদ্ধে অংশ নেয়। যুদ্ধজয়ের মধ্য দিয়েই তারা সার্বিক মুক্তির স্বপ্ন দেখছিল, যেমনটি উদ্দীপকের সুরুজ আলির মনোভাবেও প্রকাশ পেয়েছে। উদ্দীপকের এ দিকটি আলোচ্য রচনায়ও একইভাবে পরিলক্ষিত হয়। 'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপট ও বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে এ আন্দোলনে বিজয়ের অনিবার্যতাকে যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সেখানে ৫ই আগস্ট বিজয় উদ্যাপনের জন্য গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিকটিও গুরুত্বের সাথে ফুটে উঠেছে। এসব বিষয় উদ্দীপকে ফুটে ওঠেনি। সেখানে কেবল যুদ্ধজয়ের মাধ্যমে শোষণ ও বৈষম্যমুক্ত দেশ প্রত্যাশার দিকটিই উঠে এসেছে, উল্লিখিত অন্যান্য বিষয় নেই। এ দিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · সৃজনশীল
উদ্দীপকটি 'আমাদের নতুন গৌরবগাথা' রচনার মূলভাবকে সম্পূর্ণ তুলে ধরে ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর